হবিগঞ্জ ১০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের Logo মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে Logo ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন Logo চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য Logo তরুণ আলোকচিত্রী মারুফের ‘বোটানিক্যাল সাইলেন্স’, প্রকৃতির সৌন্দর্যে আন্তর্জাতিক স্বীকৃতি Logo লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জাতীয় সম্মেলন সফল করার আহ্বান Logo চুনারুঘাটে ঘুষের ভিডিও ভাইরাল, এএসআই অতনু প্রত্যাহার Logo চুনারুঘাটে হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় জনমনে ক্ষোভ, তদন্ত কমিটি গঠন Logo চুনারুঘাটে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ: হাসপাতাল পরিদর্শনে জামায়াত নেতারা Logo আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ

চুনারুঘাটে পদক্ষেপ গণ পাঠাগারের উদ্যোগে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালিত

  • এস,এম মিজান
  • আপডেট সময় ০৯:২১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
  • ২৫৫ বার পড়া হয়েছে

চুনারুঘাটে পদক্ষেপ গণ পাঠাগারের উদ্যোগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে পাঠাগার ভবনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও কবির জীবন কর্মের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন লেখক ও গবেষক প্রফেসর জাহান আরা খাতুন। পাঠাগারের সাধারণ সম্পাদক এস এম মিজানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জহুর চান বিবি মহিলা কলেজের প্রিন্সিপাল আবদুল্লাহ আল মামুন, সজল দাশ,শিক্ষক শুক্লা সরকার ,পিংকু দেব, ঈমান আলী,শফিকুল ইসলাম ,রকিবুল ইসলাম চৌধুরী,মোহাম্মদ নুরুদ্দিন,মিশকাত ওয়াহিদ চৌধুরী,এম এ কাশেম ,রাকিব আহমেদ প্রমুখ।প্রধান অতিথি প্রফেসর জাহান আরা খাতুন বলেন ,নজরুল ইসলাম এক তেজ ও আলোর নাম।

তার আলোর ঝলকানি বাংলা ভাষা ও সাহিত্যকে করেছে সমৃদ্ধ।বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীকে পথ দেখিয়েছে বিপ্লব ,বিদ্রোহ, সংগ্রাম,প্রেম ও অনুভূতি।তিনি ছিলেন সংবেদনশীল, ছিলেন আপোষহীন।

তার সংবেদনশীলতা পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীন সার্বভৌমত্বের পথ দেখিয়েছে আমাদেরকে।নজরুলের মহান চিন্তার ফসল হলো মানবিকতা, সাম্য, সম্প্রীতি ও মৈত্রী। নজরুলের আগমন ধূমকেতুর মতো হলেও তার তিন হাজার গান, কাব্য,গল্প ,উপন্যাস আমাদের অমূল্য রত্ন ভান্ডার ফুরাবার নয়। আমাদের সাহস ও প্রেরণার নাম নজরুল ।

আলোচনা শেষে কবিতার আবৃত্তির ফলাফল ঘোষণা করে পুরস্কার বিতরণী করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য,পদক্ষেপ গণ পাঠাগারটি ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়ে বই পাঠ প্রতিযোগিতা,বিতর্ক প্রতিযোগিতা সহ এলাকায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সাহিত্যিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের

চুনারুঘাটে পদক্ষেপ গণ পাঠাগারের উদ্যোগে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালিত

আপডেট সময় ০৯:২১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩