হবিগঞ্জ ০৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন Logo চুনারুঘাটের সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত Logo ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা Logo চুনারুঘাট থানায় জনবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ ওসি সাইফুল ইসলামের Logo বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চুনারুঘাট উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি অনুমোদন Logo মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার ছবি অপসারণ, ক্ষোভ মুক্তিযোদ্ধাদের Logo ঢাকায় মামলা, মাধবপুরে গ্রামের বাড়িতে হামলার অভিযোগ
বর্তমান নিয়মে, কোনো ব্যক্তির অনলাইনে একাধিক থাকলে যেটি আগে হয়েছে, সেটি রেখে বাকিগুলো বাদ যাবে।

অনলাইনে একাধিক জন্মসনদের ক্ষেত্রে আসছে নতুন নিয়ম

  • ডেস্ক নিউজ
  • আপডেট সময় ০২:৩৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
  • ২৯২ বার পড়া হয়েছে

বর্তমান নিয়মে, কোনো ব্যক্তির অনলাইনে একাধিক জন্মনিবন্ধন থাকলে যেটি আগে হয়েছে, সেটি রেখে বাকিগুলো বাদ যাবে। এখন থেকে অনলাইনে একাধিক জন্মসনদের ক্ষেত্রে আসছে নতুন নিয়ম।

রেজিস্ট্রার জেনারেল (জন্ম ও মৃত্যু নিবন্ধন) মো. রাশেদুল হাসান গণমাধ্যমে বলেন, ‘কারও অনলাইনে দুটি জন্মসনদ থাকলে প্রথমটি রেখে বাকিটা বাদ দেয়ার নিয়ম রয়েছে।

তবে সে ক্ষেত্রে যারা জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টে প্রথমটির পরিবর্তে দ্বিতীয় বা তৃতীয় জন্মসনদের নম্বর ব্যবহার করেছেন, তারা সমস্যায় পড়েন। এ অবস্থা বিবেচনা করে বিদ্যমান নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন)।

সে ক্ষেত্রে কারও প্রথম জন্মসনদে কোনো ভুল থাকলে তা সংশোধন করে দেয়া হয়। এ নিয়মে বদল আনার বিষয়ে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত নেয়া হবে।

ব্যক্তির দাবির যৌক্তিকতা বিবেচনায় নিয়ে তাকে পছন্দমতো বাছাইয়ের সুযোগ দেয়া হবে। ব্যক্তি তার সুবিধামতো একাধিক জন্মসনদের মধ্যে যেটি ইচ্ছা সেটিই রাখতে পারবেন।

গত ৩০ মার্চ জাতীয় পরিচয়পত্র সংশোধনের সময় একাধিক জন্মসনদ থাকা ব্যক্তির কোন জন্মসনদটি রাখা হবে, সে বিষয়েও নতুন নির্দেশনা দিয়েছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন)।

গণমাধ্যম সূত্রে জানা যায়, একাধিক জন্মসনদ থাকা ব্যক্তি জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে চাইলে তার কোন জন্মসনদটি যথার্থ হবে, তা জানতে চেয়ে স্থানীয় সরকার বিভাগের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে (জন্ম ও মৃত্যু নিবন্ধন) একাধিক চিঠি পাঠায় নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।

এমন বাস্তবতায়, গত ৩০ মার্চ রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন) থেকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের কাছে একটি চিঠি পাঠানো হয়।

রেজিস্ট্রার জেনারেল (জন্ম ও মৃত্যু নিবন্ধন) মো. রাশেদুল হাসান স্বাক্ষরিত চিঠিতে তিনটি নির্দেশনার কথা বলা হয়। একই ব্যক্তির যদি একাধিক (দুটি অর্থে) জন্মসনদ অনলাইনে থাকে, তাহলে তাকে একটি বাতিল করার জন্য নির্দেশনা দিতে হবে।

অনলাইনে দুটি জন্মনিবন্ধন থাকা অবস্থায় তার ওপর ভিত্তি করে ব্যক্তিকে জাতীয় পরিচয়পত্র দেয়া যাবে না। একই ব্যক্তির যদি একটি আগের পদ্ধতিতে হাতে লেখা (ম্যানুয়াল) ও আরেকটি অনলাইনে জন্মসনদ থাকে, তাহলে অনলাইনে অর্থাৎ জন্ম ও মৃত্যু নিবন্ধনের সফটওয়্যারে (বিডিআরআইএস) থাকা তার সনদটি যথার্থ বলে ধরতে হবে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, একই ব্যক্তির দুটি অনলাইন জন্মনিবন্ধন থাকলে যেটি আগে করা হয়েছে, সেটি বহাল রাখা হয়। এখন এই নিয়ময়েই বদল আনতে যাচ্ছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন)।

এ ক্ষেত্রে তারা ব্যক্তিকে যেকোনো একটি জন্মসনদ বেছে নেয়ার সুযোগ দেবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।

চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বর্তমান নিয়মে, কোনো ব্যক্তির অনলাইনে একাধিক থাকলে যেটি আগে হয়েছে, সেটি রেখে বাকিগুলো বাদ যাবে।

অনলাইনে একাধিক জন্মসনদের ক্ষেত্রে আসছে নতুন নিয়ম

আপডেট সময় ০২:৩৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩