হবিগঞ্জ ১০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের Logo মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে Logo ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন Logo চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য Logo তরুণ আলোকচিত্রী মারুফের ‘বোটানিক্যাল সাইলেন্স’, প্রকৃতির সৌন্দর্যে আন্তর্জাতিক স্বীকৃতি Logo লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জাতীয় সম্মেলন সফল করার আহ্বান Logo চুনারুঘাটে ঘুষের ভিডিও ভাইরাল, এএসআই অতনু প্রত্যাহার Logo চুনারুঘাটে হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় জনমনে ক্ষোভ, তদন্ত কমিটি গঠন Logo চুনারুঘাটে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ: হাসপাতাল পরিদর্শনে জামায়াত নেতারা Logo আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ

উপজেলা ভাইস চেয়ারম্যানকে মারপিট করায় সেই ইউএনও প্রত্যাহার

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানকে থাপ্পড় মারা সেই ইউএনও প্রত্যাহার করা হয়েছে। বাগেরহাটের ফকিরহাটে সাবেক জনপ্রতিনিধিকে থাপ্পড় মেরে আলোচিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোয়ার হোসেনকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

আদেশে ইউএনও মনোয়ার হোসেনকে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে ন্যস্তের নির্দেশ দেওয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব রেহেনা আক্তার সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

আজ সোমবার (৬ মার্চ) রাত ৯টার দিকে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ১ মার্চ সকালে ফকিরহাট উপজেলার কাঁঠালতলা এলাকায় খুলনা-মাওয়া মহাসড়কে ইউএনওর গাড়িতে ঘষা লাগার অভিযোগে মোটরসাইকেল আরোহী সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। ঘটনাস্থলের কাছে থাকা একটি সিসি ক্যামেরার ভিডিও ফুটেছে ধরা পড়ে ওই চিত্র।

এতে দেখা যায়, বেলা ১১টা ৩২ মিনিটের দিকে মহাসড়ক ধরে ফকিরহাটের দিক দিয়ে ইউএনওর গাড়িটি ফলতিতার দিকে যাচ্ছে। কয়েক সেকেন্ডের ব্যবধানে গাড়িটি উল্টোভাবে আবার সেখানে ফিরে আসে। মিজানুর তা দেখে তার মোটরসাইকেলটি নিয়ে দাঁড়িয়ে পড়েন।

পরে ইউএনওর গাড়িটি পাশ কাটিয়ে অতিক্রম করে যাচ্ছিল। এরই মধ্যে গাড়ি থেকে চালক নেমে আসেন এবং তাদের মধ্যে কিছু কথা হয়।

একপর্যায়ে ইউএনও গাড়ির পেছন থেকে আনসারের পোশাক পরা এক ব্যক্তি মিজানুরকে টেনে নিয়ে গাড়িতে তুলতে চেষ্টা করেন।

এসময় গাড়িতে উঠতে না চাওয়া ওই সাবেক জনপ্রতিনিধিকে ইউএনও এসে দুটি থাপ্পড় দেন। এরপরই দরজা লাগিয়ে গাড়িটি আবারও সামনের দিকে চলে যায়।

এ ঘটনার পর থেকেই ওই ইউএনওর বিরুদ্ধে বিভিন্ন সময়ের নানান অভিযোগ দিতে থাকেন স্থানীয়রা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের

উপজেলা ভাইস চেয়ারম্যানকে মারপিট করায় সেই ইউএনও প্রত্যাহার

আপডেট সময় ০১:১১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩