হবিগঞ্জ ০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও

এখন এনআইডি অনুযায়ী সংশোধন করা যাবে পাসপোর্টের ত্রুটি

  • আলোকিত ডেস্কঃ
  • আপডেট সময় ১২:২৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
  • ২৮৬ বার পড়া হয়েছে

এখন পাসপোর্ট নবায়ন করতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য অনুযায়ী সংশোধন করা হবে বলে জানিয়েছে সরকার। এতোদিন পাসপোর্টের তথ্য সংশোধনের ক্ষেত্রে নানা ভোগান্তি ছিল। পরিচয়পত্রের (এনআইডি) সঙ্গে যদি আবেদনপত্রের নামসহ অন্যান্য তথ্য না মেলে সেক্ষেত্রে গ্রহণ করা হবে না পাসপোর্টের আবেদনপত্র।

দেশে ও বিদেশে পাসপোর্ট রি-ইস্যুর আবেদনে তথ্যের গরমিল হলে তা এনআইডি অনুযায়ী করতে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এ সংক্রান্ত পরিপত্র জারি হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ওয়েবসাইটে আজ বুধবার তা আপলোড করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশের ভেতরে এবং বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের মধ্যে তথ্যের গরমিল হলে জাতীয় পরিচয়পত্রে দেওয়া তথ্য (নাম, পিতা-মাতার নাম, বয়স ইত্যাদি) অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যু করতে হবে। তবে অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ বিবেচনা করতে হবে। প্রয়োজনে জেএসসি, জেডিসি, এসএসসি, দাখিল, কারিগরি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমানের যেকোনো একটি সনদপত্র বিবেচনা করা যেতে পারে।

সংশোধনের ক্ষেত্রে লিখিত আবেদন করতে হবে উল্লেখ করে জানানো হয়, আবেদনপত্রের সঙ্গে অধিদপ্তরের ওয়েবসাইট, সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে প্রদর্শিত নমুনা অনুযায়ী আবেদনকারীকে একটি অঙ্গীকারনামা যথাযথভাবে পূরণ ও সাক্ষর করে দাখিল করতে হবে।
২০২১ সালের ২৮ এপ্রিল, ৯ ডিসেম্বর এবং ২০২২ সালের ৩ নভেম্বর জারি করা এ সংক্রান্ত পরিপত্র বাতিল করা হয়েছে বলেও জানায় সুরক্ষা সেবা বিভাগ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা

এখন এনআইডি অনুযায়ী সংশোধন করা যাবে পাসপোর্টের ত্রুটি

আপডেট সময় ১২:২৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২