হবিগঞ্জ ০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে চন্ডি চা বাগানের বাংলোতে রাত্রিযাপন করবেন মির্জা ফখরুল Logo গরীবের ডাক্তার ধীরেন্দ্রকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করলেন শহিদুল ইসলাম শামীম Logo চুনারুঘাটের নরপতি গ্রামের গরিবের ডাক্তার ধীরেন্দ্র আর নেই Logo পাথর ফেলে রাস্তা দখল, ভোগান্তিতে চুনারুঘাট–শায়েস্তাগঞ্জের যাত্রীরা, নজর নেই সংশ্লিষ্টদের Logo চুনারুঘাটে খোয়াই নদীর জরাজীর্ণ বেইলি সেতু: জনদুর্ভোগের অন্য নাম, এমপির দৃষ্টি আকর্ষণ করছেন প্রবাসী বাবুল Logo মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় Logo হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক চার লেনে উন্নীতকরণে ডিও লেটার, উন্নয়নে গতি আনছেন হুইপ জিকে গউছ Logo ​নর্থ লন্ডনে ‘বাংলার সুর ইউকে’-এর উদ্যোগে ঈদ উদযাপন ও সংবর্ধনা Logo চুনারুঘাট শিক্ষা ট্রাস্টের জন্য তহবিল গঠন: প্রতিষ্ঠাতা দাতা হওয়ার আহ্বান Logo চুনারুঘাট শহরে পাবলিক টয়লেট সংকট: প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করলেন প্রবাসী সমাজসেবক বাবুল

সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেত্রী পরিচয় দিয়ে পুরুষ সেজে নারীদের যৌন হয়রানি করতেন মনি

নবীগঞ্জে ফরজুন আক্তার মনি (৪০) নামের এক নারী প্রতারককে ডিজিটাল নিরাপত্তা আইনে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গত রোববার (৬নভেম্বর) সিলেট সাইবার ট্রাইব্যুনালের বিচারক আবুল কাশেম সরকার আসামি মনির উপস্থিতিতে মামলার রায় ঘোষণা করেন। রায়ে তাঁকে ছয় বছর কারাদণ্ডের সঙ্গে চার লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর নয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ফরজুন আক্তার মনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেকে পত্রিকার সাংবাদিক, বিভিন্ন সংগঠনের নেত্রী, ফেসবুকের ব্র্যান্ড গবেষক, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তার আত্মীয়, স্থানীয় সংসদ সদস্যের মেয়েসহ বিভিন্ন পরিচয় দিয়ে চাঁদাবাজি ও মানুষকে হয়রানি করতেন। এ ছাড়া তিনি পুরুষ সেজে নবীগঞ্জের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিকে যৌন হয়রানিমূলক খুদেবার্তা দিতেন।

এজাহার সূত্রে আরও জানা গেছে, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ ফরজুন আক্তার মনিকে এসব কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন। এতে তিনি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। বিভিন্ন সময় ফরজুন আক্তার মনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে সাংবাদিক এমএ আহমদ আজাদকে নিয়ে অশ্লীল মন্তব্য ও একাধিক মানহানিকর পোস্ট দেন।

এ ঘটনায় ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর এম এ আহমদ আজাদ বাদী হয়ে নবীগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি মোস্তাফা দেলোয়ার আল আজহার বলেন, ‘আদালত সার্বিক দিক বিবেচনা করে বহুরূপী মনিকে এই শাস্তি দিয়েছেন। এতে আমরা ন্যায়বিচার পেয়েছি।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে চন্ডি চা বাগানের বাংলোতে রাত্রিযাপন করবেন মির্জা ফখরুল

সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেত্রী পরিচয় দিয়ে পুরুষ সেজে নারীদের যৌন হয়রানি করতেন মনি

আপডেট সময় ১২:২৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২