হবিগঞ্জ ০৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ Logo চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, আশঙ্কাজনক দুই বন্ধু Logo সহপরিবারে ওমরাহ হজ্বে গেলেন চুনারুঘাটের ব্রাদার্স ইলেকট্রিকের স্বত্বাধিকারী জহির আহমেদ Logo চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী Logo হবিগঞ্জে এফএন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান Logo মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন Logo এক রাতে পাশাপাশি ৩ প্রাথমিক বিদ্যালয়ে চুরি, ঘটনাস্থল পরিদর্শনে সার্কেল এএসপি Logo মিরাশী ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী আব্দুল মনাফ মিয়া

নবীগঞ্জে পল্লী বিদ্যুৎ কর্মীদের ওপর হামলার ঘটনায় যুবলীগ নেতা মাক্কুর উপর মামলা

নবীগঞ্জ পৌর এলাকার চরগাও গ্রামে বৈদ্যুতিক মিটার পরিবর্তন করতে গিয়ে হামলার শিকার হন বিদ্যুৎ কর্মীরা। পল্লী বিদ্যুৎ কর্মীদের ওপর হামলার ঘটনায় পল্লী বিদ্যুতের ডিজিএম আলীবর্দী খান সুজন বাদী হয়ে চরগাও গ্রামের মৃত ফিরোজ মিয়ার পুত্র নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক রাব্বি আহমেদ চৌধুরী মাক্কুর উপর মামলা দায়ের করেন।মামলার সূত্রে জানাযায়, নবীগঞ্জ পৌর এলাকার চরগাও গ্রামের আবুল কালাম আজাদ গত বুধবার নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে বলেন আমার বৈদ্যুতিক মিটার ভেঙ্গে গেছে। অভিযোগ নিরসনের জন্য তাৎক্ষণিক ভাবে পল্লী বিদ্যুতের ডিজিএম আলীবর্দী খান সুজন বিদ্যুৎকর্মী শুভ চক্রবর্তী, মুজিবুর রহমানকে ভাঙ্গা মিটারটি পরিবর্তন করার জন্য পাঠান।এ সময় উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক রাব্বি আহমেদ চৌধুরী মাক্কু বাধা প্রদান করে বলেন ভাঙ্গা মিটার খুলছো  কেন এটা আবার লাগাও। বিদ্যুৎকর্মীরা বলেন অভিযোগের ভিত্তিতে ভাঙ্গা মিটার পরিবর্তন করে নতুন মিটার লাগানোর জন্য আসছি ভাঙ্গা মিটার লাগানো যাবেনা। রাব্বি আহমেদ চৌধুরী মাক্কুর কথা না শোনায় তিনি ক্ষিপ্ত হয়ে বিদ্যুৎ কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন।যুবলীগ নেতা মাক্কুর গালিগালাজ শুনে বিদ্যুৎ কর্মীরা বলেন আমাদের গালিগালাজ করবেন না এমন কথা শুনে মাক্কুসহ ৪/৫ জন মিলে তাদের ওপর হামলা চালায়।বিদ্যুৎ কর্মীরা আত্মরক্ষার্থে নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ ডিজিএম আলীবর্দী খান সুজনকে মুঠোফোনে কল দিলে তিনি নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করলে তাৎক্ষণিক ভাবে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। শুভ চক্রবর্তীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎস তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে নবীগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম আলীবর্দী খান সুজন বলেন,সরকারি কাজে বাধা এবং আমার কর্মীদের উপর হামলার ঘটনায় আমি নিজে বাদী হয়ে যুবলীগ নেতার উপর মামলা দায়ের করি।এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ বলেন,মামলা এজহার হয়েছে আমরা দ্রুত আইনানুক ব্যবস্থা গ্রহণ করব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

নবীগঞ্জে পল্লী বিদ্যুৎ কর্মীদের ওপর হামলার ঘটনায় যুবলীগ নেতা মাক্কুর উপর মামলা

আপডেট সময় ০১:০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২