হবিগঞ্জ ১১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন Logo চুনারুঘাটের সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত Logo ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা Logo চুনারুঘাট থানায় জনবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ ওসি সাইফুল ইসলামের Logo বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চুনারুঘাট উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি অনুমোদন Logo মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার ছবি অপসারণ, ক্ষোভ মুক্তিযোদ্ধাদের Logo ঢাকায় মামলা, মাধবপুরে গ্রামের বাড়িতে হামলার অভিযোগ Logo হতদরিদ্র বৃদ্ধার বাড়ি ছাড়তে চাপ, ৩ বছর ধরে হয়রানির অভিযোগ Logo মিরপুর-ধুলিয়াখাল সড়কে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত

হবিগঞ্জে ২ অভিযানে ১৮টি অবৈধ ডায়াগনস্টিক বন্ধ ও ১টি ক্লিনিক সিলগালা

হবিগঞ্জ জেলায় কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কার্যক্রম চালানোর দায়ে দুই দিনের অভিযানে ১৮টি ডায়াগনস্টিক সেন্টার ও একটি ক্লিনিক বন্ধ করে দিয়েছে হবিগঞ্জ সিভিল সার্জন। গত শনিবার ও আজ রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুরুল হক। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেন এবং থানার অফিসার ইনচার্জ।  হবিগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ব্রিজ এলাকার পিপলস ডায়াগনস্টিক সেন্টার, সূর্যের আলো ডায়াগনস্টিক সেন্টার, চুনারুঘাট বাল্লা রোডের ঢাকা ডায়াগনস্টিক সেন্টার, চুনারুঘাট মধ্য বাজারের দি গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টার ও মধ্য বাজারের এমকে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক সাইট বন্ধ করে সিলগালা করে দেয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেন বলেন, অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধ করে দেয়া হয়েছে। নিবন্ধন ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তারা ব্যবসা পুনরায় চালু করতে পারবেন।
মাধবপুরে বৈধ কাগজপত্র না থাকায় ৫টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলামের নেতৃত্বে মাধবপুর পৌর শহরে অভিযান চালিয়ে ৫টি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।
অভিযান সূত্রে জানা যায়, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলামের নেতৃত্বে পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্স নবায়ন না থাকায় সেবা ডায়াগনস্টিক, অ্যাপোলো ডায়াগনস্টিক, হক ডায়াগনস্টিক, প্রাইম ডায়াগনস্টিক ও তিতাস শিশু জেনারেল হাসপাতাল সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন– সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইশতিয়াক আল মামুনসহ ।
এ ছাড়াও শায়েস্তাগঞ্জ উপজেলার ১টি এবং বাহুবলে ২টি সিলগালা করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।

চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা

হবিগঞ্জে ২ অভিযানে ১৮টি অবৈধ ডায়াগনস্টিক বন্ধ ও ১টি ক্লিনিক সিলগালা

আপডেট সময় ০৪:৩৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২