হবিগঞ্জ ১২:৪১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি Logo চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের সব ধরনের সহযোগিতার আশ্বাস Logo চুনারুঘাটে মুক্তিযোদ্ধা নুরুল হকের ঘরবাড়ি ও জমি দখলের অভিযোগ Logo চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন Logo পাখি শিকারি সেই বদু মিয়ার বাড়িতে বন বিভাগ: ৩ বছর ধরে স্বামী স্ত্রীর অভিমান অবসান ! Logo মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন Logo চার বছর ধরে বেতন-ভাতা বঞ্চিত চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষক-কর্মচারী Logo চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ Logo চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ Logo হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন
ফেসবুকে রসালো আলোচনা সমালোচনার ছবি ভাইরাল

একাকিত্ব কাটাতে ৬০ বছর বয়সে বিয়ের করলেন সাবেক এমপি ও জাতীয় পার্টির নেতা মনিম চৌধুরী বাবু

একাকিত্ব দূর করতে ফের ৬০ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসলেন হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এম এ মুনিম চৌধুরী বাবু।গত রবিবার (১৫ মে) দুপুরে নবীগঞ্জে মুনিম চৌধুরী বাবু অনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই বয়সে বিয়ে নিয়ে তোলপাড় হচ্ছে। ফেসবুকে রসালো আলোচনা সমালোচনার ছবি ভাইরাল হয়েছে। বিভিন্ন জন টিকটক করেও মজা করছেন।

জানা যায়, হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক এম এ মুনিম চৌধুরী বাবু এক ছেলে এক কন্যা সন্তানের জনক। প্রথম স্ত্রী ও দুই বিবাহিত সন্তান যুক্তরাজ্যে বসবাস করে আসছেন। নবীগঞ্জ উপজেলার কুর্শি গ্রামের মৃত আব্দুল ওয়াদুদ চৌধুরীর বড় ছেলে এম এ মুনিম চৌধুরী বাবু ২০১৪ সালে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

সংসদ সদস্য থাকাকালীন সময়ে পরিচয় হয় একই উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল মোকামপাড়া গ্রামের কনা মিয়ার মেয়ে তৎকালীন কলেজছাত্রী তানিয়া আক্তারের সঙ্গে। দীর্ঘ কয়েক বছরের পরিচয়ের পর পারিবারিকভাবে বিয়ের আয়োজন করা হয়।

রবিবার (১৫ মে) বিয়ের দিন নিজ গ্রাম কুর্শি থেকে সাবেক সংসদ সদস্য মুনিম চৌধুরী বাবু বিশাল গাড়ি বহর নিয়ে আউশকান্দির রহমান কমিউনিটি সেন্টারে কনে তানিয়া আক্তারকে আনতে যান। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আত্মীয়-স্বজন বিয়েতে অংশগ্রহণ করেন। বিয়ের অনুষ্ঠানিকতা শেষে কনে নিয়ে বাড়ি ফেরেন মুনিম চৌধুরী বাবু।

এদিকে সাবেক এমপি মুনিম চৌধুরী বাবুর বিয়ের ছবি ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। এ প্রসঙ্গে সাবেক সংসদ সদস্য মুনিম চৌধুরী বাবু বলেন, আমার প্রথম স্ত্রী, দুই সন্তান যুক্তরাজ্যে বসবাস করেন, দেশে আসেন না। বাংলাদেশে আমি একাকিত্ব জীবন অতিবাহিত করছি এ জন্যই মূলত পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি

ফেসবুকে রসালো আলোচনা সমালোচনার ছবি ভাইরাল

একাকিত্ব কাটাতে ৬০ বছর বয়সে বিয়ের করলেন সাবেক এমপি ও জাতীয় পার্টির নেতা মনিম চৌধুরী বাবু

আপডেট সময় ০৪:২৪:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২