হবিগঞ্জ ০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড Logo চুনারুঘাটে সরকারি কর্মচারী ও শিশুকে বাড়িতে আটকে মারধরের অভিযোগ Logo চুনারুঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের স্বামী-স্ত্রী সহ ৫ জন কে কুপিয়ে আহত Logo চুনারুঘাটের সারগাম পাল রাজ্য এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে Logo মাধবপুরে কৃষকের জমি দখলের অভিযোগ চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে Logo চুনারুঘাটে রাতে উড়ছে জাতীয় পতাকা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবহেলার অভিযোগ Logo চুনারুঘাটের সাতছড়ি বনে পদ্ম গোখরা ও দাঁড়াশ সাপ অবমুক্ত Logo চুনারুঘাটে সাতছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৮ গরু, ১০ কেজি গাঁজা ও বিপুল ইয়াবা উদ্ধার Logo চুনারুঘাট পৌর শহরে মাদক নির্মূল ও চুরি প্রতিরোধে মতবিনিময় Logo চুনারুঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

শায়েস্তাগঞ্জে ভালো ফলাফল পেয়ে উচ্ছ্বসিত কাশফিয়ান শিক্ষার্থীরা

ভালো ফলের জন্য শিক্ষার্থীদের অধ্যবসায় জরুরি বলে মন্তব্য করেছেন শায়েস্তাগঞ্জ কাশফিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালক মাসউদুল কাদির। তিনি বলেন, শিশুদের মনোবল বাড়ায় পরীক্ষা। পরীক্ষার মাধ্যমে গুরুজনরাও বুঝতে পারেন কোন্ শিক্ষার্থীর অবস্থা কেমন। পরে সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা যায়। দুর্বল শিক্ষার্থীদের পৃথকভাবে কেয়ার নেয়া যায়। এতে বন্ধ হয় শিশুদের ঝরে পড়া।
খারাপ ফল হলেই শিক্ষার্থীকে গালমন্দ করা উচিত নয় উল্লেখ করে মাসউদুল কাদির বলেন, শিক্ষার্থীকে সুযোগ দিতে হবে। আজকের শিশুরা আগামাী দিনের ভবিষ্যৎ-তা কেবল বুলি নয়, বাস্তবতা। আমাদের শিশুদের গড়ার দায়িত্ব। তাদের জীবন নষ্ট করার দায় আমরা নিতে পারি না। তাদেরকে উৎসাহিত করতে হবে। উঠে আসার সুযোগ দিতে হবে। একবার শিশু নিজের মধ্যে সাহস সঞ্চার করতে পারলে তাকে আর দমিয়ে রাখার সুযোগ নেই।
রোববার (১৫ মে ২০২২) দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ কাশফিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের ফল প্রকাশ উপলক্ষে স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালক মাসউদুল কাদির এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন কাশফিয়ানের মর্নিং শিফট এডমিন রোকশানা আক্তার হ্যাপী, ডে শিফট এডমিন রিমা আক্তার। সহকারী শিক্ষক শাহীন আহমদ, শান্তা চৌধুরী, সৈয়দা সফুরা আক্তার মুক্তা, কুলসুমা আক্তার নিসপা, সুমি আক্তার পরীক্ষার প্রোগ্রেস রিপোর্ট সবার হাতে হাতে তুলে দেন। এসময় শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

শায়েস্তাগঞ্জে ভালো ফলাফল পেয়ে উচ্ছ্বসিত কাশফিয়ান শিক্ষার্থীরা

আপডেট সময় ০৭:৩৫:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২