হবিগঞ্জ ০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন

শ্রীমঙ্গলে সিএনজি ছিনতাইকালে আটক-৩

শ্রীমঙ্গলে দিনে-দুপুরে সিএনজি চালিত অটোরিকশা ছিনতাইকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাইকাপন গ্রামের আব্দুল হাই এর ছেছে মো: জমির হোসেন (২০),সিলেট জেলার জালালাবাদ উপজেলার কুমারগাও এলাকার রফিক আহমেদের ছেলে দীন ইসলাম সাগর(২৫) ও দক্ষিণ সুরমার হিলু রাজীবাড়ি এলাকার জহুর উদ্দিনের ছেলে বোরহার উদ্দীন (২৫)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,বুধবার(১১ মে) সকাল ১০:৩০ টার দিকে শ্রীমঙ্গল গদার বাজার হতে সরকার বাজার যাওযার উদ্দেশ্যে ২০০ টাকা দিয়ে তিনজন সিএনজি অটোরিকশা ভাড়া করেন।পরে যাওয়ার পথে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ২সং ভূনবীর রুস্তমপুরে আইয়ুব আলী ফিলিং স্টেশন এর সামনে পৌঁছালে ছিনতাইকারীরা মিলে চালককে সিএনজি থামাতে বলে পরে গাড়ি থামালে চাবি কেড়ে নেওয়ার চেষ্টা করে। চাবি দিতে না চাইলে ছিনতাইকারীরা চালকের মুখমন্ডলে ও শরীরের অন্যান্য অংশে আঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চালক মো: জাফর মিয়ার চিৎকার শুনে পাম্পের লোকজন ও স্থানীয় জনগণ ছুটে এসে চালক ও সিএনজি অটোরিক্সা উদ্বার করে ছিনতাইকারীদের আটক করে গণপিটুনি দেয়।তাৎক্ষণিক খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ও সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ ফোর্স উপস্থিত হয়ে তাদেরকে আটক করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে সাতগাঁও হাইওয়ে থানায় নিয়ে আসেন।

সাতগাঁও হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইব্রাহীম জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছাই।উদ্ধারকৃত সিএনজি অটোরিকশা ও ছিনতাইকারীদের আটক করে থানায় নিয়ে আসি।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ

শ্রীমঙ্গলে সিএনজি ছিনতাইকালে আটক-৩

আপডেট সময় ০৪:৪৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২