হবিগঞ্জ ০৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ

এবার ঈদুল ফিতরে সাতছড়িতে ২ লাখ টাকার রাজস্ব আদায়

করোনা কাটিয়ে এই প্রথম সাতছড়িতে পর্যটকের উপচে পড়া ভীড় ছিল.. 

সাতছড়ি জাতীয় উদ্যানে ঈদের দিন থেকে পর্যটকদের ঢল নামে। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে পর্যটকরা গিয়েছেন উদ্যানে ঘুরতে। পাশাপাশি রেমা কালেঙ্গা অভয়ারণ্য ও উপজেলার চা বাগানগুলোতে পর্যটকদের ভীড় ছিলে চোখে পড়ার মতো। বৃষ্টি বাধাঁ হয়েও ঠেকাতে পারেনি ভ্রমনপিপাশুদের ঢল। তিন দিনে দুই লক্ষাধিক টাকার রাজস্ব আদায় হয়েছে সাতছড়িতে।

বিপুল সংখ্যক পর্যটক বৃষ্টি উপেক্ষা করেই পর্যটন কেন্দ্র সমূহে সমবেত হয়েছেন। ইদের দিন দুপুরের পর বৃষ্টি থামলে পর্যটকদের সামাল দিতে হিমশিম খেতে হয়েছে উদ্যান কর্তৃপক্ষের। পর্যটকরা ওয়াচ টাওয়ার ও বাটার ফ্লাই গার্টেন ঘুরেছেন উৎসবের আনন্দে। অনেকেই পরিবার পরিজন নিয়ে ঘূরে বেড়িয়েছেন উদ্যানে।

সরেজমিনে দেখা যায়, উদ্যানের পাশাপাশি চা বাগানের টিলার আঁকাবাঁকা পিচ্ছিল রাস্তায় পর্যটকেরা ঘোরাফেরা করছেন। কেউ কেউ দল বেঁধে এক টিলা থেকে অন্য টিলায় গিয়ে ফটোসেশন করছেন। জাতীয় উদ্যানে প্রজাপতি বাগানে সবেচেয়ে বেশি তরুন তরুনীদের ফটোসেশন দেখা গেছে।

জাতীয় উদ্যানের দায়িত্বে থাকা সাতছড়ি বিট কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধূরী জানান, ইদের দিন বৃষ্টি উপেক্ষা করেই হাজার হাজার পর্যটক এসেছেন। বৃষ্টি না হলে পর্যটকদের সংকুলান হতো না। তিনি জানান, ইদের দিন থেকে গত ৩ দিনে টিকেট থেকে রাজস্ব আদায় হয়েছে ২ লাখ টাকারও বেশি। আজ শুক্রবারও পর্যটকে ভীড় থাকবে পার্কে।

জাতীয় উদ্যানের ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আবুল কালাম আজাদ জানান, বৃষ্টি উপেক্ষা করে পর্যটকদের ঢল নেমেছিল উদ্যানে। বিশেষ করে বিকেলে অনেকেই পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছিলেন।

এদিকে পর্যটকদের নিরাপত্তার জন্য চুনারুঘাট থানা পুলিশের পাশাপাশি ব্যবস্থাপনা কমিটির ভলান্টিয়ার বাহিনী এবং সিপিজি সদস্যরা দায়িত্ব পালন করেছে।

উদ্যানে ঘুরতে আসা অনেকেই অভিযোগ করেন, কিশোর গ্যাং সদস্যদের ছোট ছোট পিকআপ ও ট্রাকে করে অতিমাত্রায় নাচানাচি ও সাউন্ডবক্স এর ব্যবহার। মানুষের পাশাপাশি বনের পশুপাখির জন্য তা ছিল অত্যেন্ত ক্ষতিকর। এছাড়া তরুনদের বাইক রাইড ও উশৃঙ্খল আচরণও পর্যটকদের বিরক্তির কারণ।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলী আশরাফ বলেন, পর্যটকদের নিরাপত্তায় উদ্যানে সার্বক্ষনিক পুলিশ দায়িত্ব পালন করেছে। পাশাপাশি টহল বাহিনীও ছিল তৎপর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি

এবার ঈদুল ফিতরে সাতছড়িতে ২ লাখ টাকার রাজস্ব আদায়

আপডেট সময় ০১:১৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ মে ২০২২