হবিগঞ্জ ০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আশুগঞ্জে ভারতীয় শাড়িসহ চুনারুঘাটের দুই ব্যবসায়ী গ্রেপ্তার Logo মানুষের কষ্ট দূর করতে দ্রুতই প্রকল্প গ্রহণ করা হবে-পানিসম্পদ প্রতিমন্ত্রী Logo চুনারুঘাটে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও কর্মসংস্থান সহায়তা দিল কারিতাস Logo বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক Logo কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড Logo চুনারুঘাটে পাঁচ বছরেও গ্রেপ্তার হয়নি একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি মানিক Logo বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা Logo চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত Logo চুরির অপরাধে যুবককে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নামাজের শর্তে ছেড়ে দিলেন স্থানীয়রা

চুনারুঘাটে টিউবওয়েল চুরির হিড়িক! স্বতঃপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ দেন আদালত

চুনারুঘাট উপজেলায় টিউবওয়েল চুরির হিড়িক শিরোনামে নামে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আদালতের দৃষ্টিগোচর হওয়ায় মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসাইন স্বতঃপ্রণোদিত হয়ে আগামী ১২ মে এর মধ্যে চুনারুঘাট থানার অফিসার্স ইনচার্জকে সরেজমিনে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেছেন এবং ঘটনার সত্যতা পাওয়া গেলে নিয়মিত মামলা রুজুর এর নির্দেশও প্রদান করেন।প্রকাশিত সংবাদ সূত্রে জানা যায়, ,“চৈত্র মাসে যখন সবদিকে পানির জন্য চলছে হাহাকার আর এই পানি সংকট মুহুর্তেই চুনারুঘাট উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়নে টিউবওয়েল চুরির হিড়িক পড়েছে। এক সপ্তাহে প্রায় ২২টি টিউবওয়েলের মাথা চুরি হয়েছে।

চোরেরা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বিভিন্ন বাড়ি থেকে টিউবওয়েলের মাথা চুরি করে নিয়ে যাওয়ায় চরম ভোগান্তি দেখা দিয়েছে। এই চুরি প্রতিরোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন রানীগাঁও এলাকার সচেতন মানুষ। ”

বিচারক উক্ত সংবাদ বিশ্লেষন করে দেখতে পান যে, ঘটনাগুলো অস্বাভাবিক ও একটি সংঘবদ্ধ চক্রের মর্মে প্রতীয়মান হয়। এ বিষয়ে আদালত জিআর শাখায় খোঁজ নিয়ে জানতে পারেন, সংবাদের বর্ণিত ঘটনার বিষয়ে কোন মামলা রুজু হয়নি ও কোন আসামী ধৃত হয়নি। চুরি একটি ধর্তব্য অপরাধ।

উক্ত ঘটনাগুলোয় উল্লেখিত ইউনিয়নের আইন শৃংখলার অবনতির ইঙ্গিত বহন করে। পরে সংবাদ ও অভিযোগ দন্ড বিধি , ১৮৬০” এর ধারা ৩৭৯,৩৪, ১০৯ ধারার অনুযায়ী শাস্তিযোগ্য ও বিচার্য মর্মে প্রতীয়মান হয়।

এমতাবস্থায় আদালত উক্ত ঘটনা জনস্বার্থে ও ন্যায় বিচারের উদ্দেশ্যে অপরাধ উদ্ঘাটন, আসামীদের চিহ্নিতকরণ ও সংবাদে প্রকাশিত ঘটনাগুলোর বিষয়ে বিস্তারিত তদন্ত প্রয়োজন মর্মে প্রতীয়মান করেন। উক্ত উদ্দেশ্যে আদেশের উল্লেখিত সংবাদটি আমলে নিয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জকে সরেজমিনে তদন্তপূর্বক বিস্তারিত প্রতিবেদন আগামী ১২মে ধার্য তারিখ এর মধ্যে দাখিলের নিদের্শ প্রদান করেন এবং তদন্তকালে ঘটনা উদ্ঘাটিত হলে নিয়মিত মামলা রুজুর নির্দেশ প্রদান করেন বিচারক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

আশুগঞ্জে ভারতীয় শাড়িসহ চুনারুঘাটের দুই ব্যবসায়ী গ্রেপ্তার

চুনারুঘাটে টিউবওয়েল চুরির হিড়িক! স্বতঃপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ দেন আদালত

আপডেট সময় ১০:২১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২