হবিগঞ্জ ১২:১৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন Logo চুনারুঘাটের সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত Logo ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা Logo চুনারুঘাট থানায় জনবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ ওসি সাইফুল ইসলামের Logo বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চুনারুঘাট উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি অনুমোদন Logo মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার ছবি অপসারণ, ক্ষোভ মুক্তিযোদ্ধাদের Logo ঢাকায় মামলা, মাধবপুরে গ্রামের বাড়িতে হামলার অভিযোগ Logo হতদরিদ্র বৃদ্ধার বাড়ি ছাড়তে চাপ, ৩ বছর ধরে হয়রানির অভিযোগ Logo মিরপুর-ধুলিয়াখাল সড়কে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ৩৮ রানে জয়ী

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে এর আগে কোনো ফরম্যাটেই কোনো ম্যাচ জিততে পারেনি টাইগাররা। তবে এবার রীতিমত ঘোষণা দিয়ে গিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক প্রথম জয়ের দেখা পেলো বাংলাদেশ। ৩১৫ রানের লক্ষ্য ছুড়ে দিয়ে প্রোটিয়াদের অলআউট করে দিয়েছে ২৭৬ রানে। ৩৮ রানের দাপুটে জয় নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ।
সেঞ্চুরিয়নে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩১৪ রান জড়ো করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান করেন সাকিব আল হাসান। ৬৪ বলের মোকাবেলায় তিনি হাঁকান ৭টি চার ও ৩টি ছক্কা।
এছাড়া ইয়াসির আলী চৌধুরী ৪৪ বলে ৫০ ও লিটন দাস ৬৭ বলে ৫০ রান করেন। ৬৭ বলে ৪১ রান করে উদ্বোধনী জুটিতে লিটনের সাথে ৯৫ রানের জুটি গড়েন অধিনায়ক তামিম ইকবাল। এছাড়া অর্ধশতকের কীর্তি গড়া সাকিব চতুর্থ উইকেটে ইয়াসিরের সাথে গড়েন ১১৫ রানের জুটি।
জবাবে ব্যাট করতে নেমে ৩৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমা, রাসি ভন ডার ডুসেন ও ডেভিড মিলার প্রোটিয়াদের ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। তবে বাভুমা ৫৫ বলে ৩১, ভন ডার ডুসেন ৯৮ বলে ৮৬ ও মিলার ৫৭ বলে ৭৯ রান করেও দলকে জেতাতে পারেননি।
শেষপর্যন্ত ৪৮.৫ ওভারে ২৭৬ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস।
বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ চারটি ও তাসকিন আহমেদ তিনটি উইকেট শিকার করেন। এছাড়া শরিফুল ইসলাম দুটি উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর
টস : দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশ : ৩১৪/৭ (৫০ ওভার); সাকিব ৭৭, ইয়াসির ৫০, লিটন ৫০, তামিম ৪১
মহারাজ ৫৬/২, জানসেন ৫৭/২
দক্ষিণ আফ্রিকা : ২৭৬/১০ (৪৮.৫ ওভার); ভন ডার ডুসেন ৮৬, মিলার ৭৯, বাভুমা ৩১
মিরাজ ৬১/৪, তাসকিন ৩৬/৩
ফলাফল: বাংলাদেশ ৩৮ রানে জয়ী।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।

চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ৩৮ রানে জয়ী

আপডেট সময় ০৫:৪৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২