হবিগঞ্জ ১০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের Logo মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে Logo ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন Logo চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য Logo তরুণ আলোকচিত্রী মারুফের ‘বোটানিক্যাল সাইলেন্স’, প্রকৃতির সৌন্দর্যে আন্তর্জাতিক স্বীকৃতি Logo লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জাতীয় সম্মেলন সফল করার আহ্বান Logo চুনারুঘাটে ঘুষের ভিডিও ভাইরাল, এএসআই অতনু প্রত্যাহার Logo চুনারুঘাটে হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় জনমনে ক্ষোভ, তদন্ত কমিটি গঠন Logo চুনারুঘাটে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ: হাসপাতাল পরিদর্শনে জামায়াত নেতারা Logo আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদির ২৮ কোম্পানি: পররাষ্ট্রমন্ত্রী

  • মনির সরকারঃ
  • আপডেট সময় ০১:০৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২
  • ৩৭৫ বার পড়া হয়েছে

সম্প্রতি বাংলাদেশে সফরে এসেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ। তিনি জানান সৌদি আরব  বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ রয়েছে। যার মধ্যে সৌদির ২৮টি কোম্পানি বিনিয়োগ করতে আগ্রহ রয়েছে। যার মধ্যে ২০ টি সৌদির জায়ান্ট কোম্পানি বলে জানা যায়। দেশে বিনিয়োগে আগ্রহী সৌদির ২৮ কোম্পানি: পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে বিশেষায়িত শিল্পাঞ্চলে বিনিয়োগে আগ্রহী সৌদি আরবের ২৮টি কোম্পানি।

১৬ মার্চ (বুধবার) সকালে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় রাজনৈতিক আলোচনা শেষে এ কথা বলেন এ কে আব্দুল মোমেন।

এ সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রীও জানান, তার দেশ বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ বাড়াতে চায়।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ আরো বলেন, জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে সৌদি আরব। এমনকি বাধাগ্রস্থ হবে না বাংলাদেশে তেল সরবরাহেও।

তিনি আরো উল্লেখ করেন, ভবিষ্যতে নিরাপত্তা ও বহুজাতিক সম্পর্ক আরও জোরদার করতে ঢাকা ও রিয়াদ একসঙ্গে কাজ করবে ।

বৈঠক থেকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আরও বলেন, হজ ভিসার আবেদনের কার্যক্রম শতভাগ বাংলাদেশেই সম্পন্ন করতে সৌদি আরবকে অনুরোধ করা হয়েছে। ইতিবাচক আশ্বাস দিয়েছে।

উল্লেখ্য, এ দ্বিপক্ষীয় রাজনৈতিক আলোচনায় দুই দেশের মধ্যে দু’টি সমঝোতা স্মারক চুক্তি হয়েছে।

এরমধ্যে একটি কাস্টমস ম্যানেজমেন্ট নিয়ে, অন্যটি বাংলাদেশ-সৌদি আরবের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদির ২৮ কোম্পানি: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০১:০৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২