হবিগঞ্জ ০১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চার বছর ধরে বেতন-ভাতা বঞ্চিত চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষক-কর্মচারী Logo চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ Logo চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ Logo হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ

নবীগঞ্জে টিউবওয়েল স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিক নিহত

নবীগঞ্জ উপজেলায়  টিউবওয়েল স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত হয়েছেন । নিহতরা হলেন, সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার শ্রীহাই গ্রামের আনুর মিয়ার ছেলে হাসিদিল মিয়া (১৭) ও একই উপজেলার সেন নগর গ্রামের জিয়াজ আলীর ছেলে ঝুটন মিয়া (২২)। আজ বৃহস্পতিবার দুপুরে সুজাপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা জানান, উপজেলার বাউশা ইউনিয়নের সুজাপুর গ্রামে আব্দুল জলিলের বাড়িতে টিউবওয়েল স্থাপনের কাজ করেন কয়েকজন শ্রমিক।  টিউবওয়েলের লোহার পাইপ বসানোর সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সঙ্গে শরীর জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন হাসিবুল মিয়া ও জুটন মিয়া। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ। তিনি জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারে করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে। বর্তমানে মরদেহ থানায় রাখা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চার বছর ধরে বেতন-ভাতা বঞ্চিত চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষক-কর্মচারী

নবীগঞ্জে টিউবওয়েল স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিক নিহত

আপডেট সময় ১০:৪৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২