হবিগঞ্জ ০৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার

সিলেট শিল্পকলায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন

ঐতিহাসিক ৭ই মার্চ দিবস বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের অন্যতম তাৎপর্যপূর্ণ অধ্যায়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে সমবেত লক্ষ লক্ষ জনতার সামনে যে ভাষণ দিয়েছিলেন, আজ তা বিশ^ দরবারে সমাদৃত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আজ (৭ই মার্চ) বিকাল ৫টায় একাডেমির মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি সিলেটের উদ্যোগে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান। এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক মোঃ মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সত্যজিৎ রায় দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনোয়ার সাদাত, বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ, বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মো. আরশ আলী এবং জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত প্রমুখ। আবৃত্তিশিল্পী রোহেনা সুলতানার উপস্থাপনায় দিবসভিত্তিক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় ও একক পরিবেশনায় অংশগ্রহণ করেন জেলা শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি দল, একাডেমি ফর মণিপুরী কালচার এন্ড আর্ট, ললিত-মঞ্জরী সিলেট, শামীমা চৌধুরী, গৌতম চক্রবর্ত্তী, প্রতীক এন্দ ও অর্পিতা রাণী তালুকদার। এছাড়াও জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরূপ সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। বিকাল ৪:৩০টায় একাডেমির চিত্রশালায় জেলা শিল্পকলা একাডেমি সিলেট ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, সিলেট-এর আয়োজনে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর ৩ দিনব্যাপী ‘আলোকচিত্র প্রদর্শনী’র উদ্বোধন করা হয়। আলোকচিত্র প্রদর্শনীটি প্রতিদিন বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আগামী ৯ মার্চ পর্যন্ত চলবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ

সিলেট শিল্পকলায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন

আপডেট সময় ১১:৩৬:১১ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২