হবিগঞ্জ ১০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের Logo মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে Logo ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন Logo চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য Logo তরুণ আলোকচিত্রী মারুফের ‘বোটানিক্যাল সাইলেন্স’, প্রকৃতির সৌন্দর্যে আন্তর্জাতিক স্বীকৃতি Logo লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জাতীয় সম্মেলন সফল করার আহ্বান Logo চুনারুঘাটে ঘুষের ভিডিও ভাইরাল, এএসআই অতনু প্রত্যাহার Logo চুনারুঘাটে হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় জনমনে ক্ষোভ, তদন্ত কমিটি গঠন Logo চুনারুঘাটে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ: হাসপাতাল পরিদর্শনে জামায়াত নেতারা Logo আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ

আশুগঞ্জে ভারতীয় শাড়িসহ চুনারুঘাটের দুই ব্যবসায়ী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ভারতীয় কাতান শাড়ি বহনের অভিযোগে হবিগঞ্জের চুনারুঘাটের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের ব্যবহৃত একটি প্রাইভেটকার থেকে ১৪২টি ভারতীয় কাতান শাড়ি ও একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ আগস্ট দুপুর ২টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ১৪২টি ভারতীয় কাতান শাড়ি পাওয়া যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ তালিকা তৈরি করে শাড়িগুলো ও একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন—হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আনন্দপুর গ্রামের সমবেশ পালের ছেলে সদেশ পাল এবং নরসিংহেরগাঁও গ্রামের মৃত আমির হোসেনের ছেলে কামাল হোসেন।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা শাড়িগুলো একটি নির্দিষ্ট ব্যক্তির বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তদন্তের স্বার্থে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়েছে। জব্দ করা শাড়ি ও অন্যান্য মালামালের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের

আশুগঞ্জে ভারতীয় শাড়িসহ চুনারুঘাটের দুই ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ০১:৩৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬