হবিগঞ্জ ১১:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন

সাতছড়ি জাতীয় উদ্যানে ২৪টি বন্যপাখি উদ্ধার করে অবমুক্ত

হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার বাঘাসুরা ইউপির কালিকাপুর এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে এসব পাখি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পাখির মধ্যে রয়েছে— ৩টি টিয়াপাখি, ৪টি শালিক, ৬টি ঘুঘু, ৬টি ডাহুক, ১টি কোড়া, ১টি বালিহাঁস ও ৩টি ময়না।

অভিযান চলাকালে বন বিভাগের সদস্যরা পাখি শিকারীদের বাধার মুখেও পড়েন বলে জানা গেছে।

উদ্ধার শেষে ডাহুক, কোড়া ও বালিহাঁস শাহজাহানপুরের কাটেঙ্গা বিলে অবমুক্ত করা হয়। এছাড়া টিয়া, শালিক ও ঘুঘু পাখিগুলো সাতছড়ি জাতীয় উদ্যানের গভীর বনে ছেড়ে দেওয়া হয়।
বনবিভাগ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে আমাদের সদস্যরা তথ্য সংগ্রহ করে। পরে বন বিভাগ ও পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে পাখিগুলো উদ্ধার করা হয়। বন ও বন্যপ্রাণী রক্ষায় আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিযানে সহযোগিতা করেন মাধবপুর মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরাসউদ্দীন। তিনি বলেন, এমন উদ্যোগের মাধ্যমে বন্যপ্রাণীরা নিরাপদে ও স্বাধীনভাবে বেঁচে থাকতে পারবে।

সাতছড়ি জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা মোবারক হোসেন বলেন, বন্যপ্রাণী ধরে রাখা বা পালন করা দণ্ডনীয় অপরাধ। উদ্ধারকৃত পাখিগুলো যথাযথভাবে অবমুক্ত করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ

সাতছড়ি জাতীয় উদ্যানে ২৪টি বন্যপাখি উদ্ধার করে অবমুক্ত

আপডেট সময় ০৮:০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬