হবিগঞ্জ ০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেছেন সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস Logo চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে বালুভর্তি ২ ইজিবাইক জব্দ Logo দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন মসজিদ নির্মাণে ২০১০ ব্যাচের ৪৫ হাজার টাকা অনুদান Logo চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে মাইকিং, লিফলেট বিতরণ ও ভিডিও প্রদর্শনী Logo শানখলা ইউনিয়নে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছেন শ্রেষ্ঠ চেয়ারম্যান নজরুল ইসলাম Logo চুনারুঘাটে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে চুনারুঘাটে পরিচ্ছন্নতা অভিযান শুরু Logo চুনারুঘাটে প্রশাসনের জব্দকৃত সিলিকা বালু পাচারের চেষ্টা, ট্রাকচালকের ২ মাসের কারাদণ্ড Logo শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান Logo ফাইনালেও দুর্দান্ত খেলে চুনারুঘাট উপজেলা ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন

শানখলা ইউনিয়নে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছেন শ্রেষ্ঠ চেয়ারম্যান নজরুল ইসলাম

  • আলোকিত ডেস্ক:
  • আপডেট সময় ০৭:১৯:৩০ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ নজরুল ইসলামের চার বছরেরও বেশি সময়ের কার্যকাল নিয়ে এলাকাজুড়ে ব্যাপক ইতিবাচক আলোচনা চলছে। স্থানীয় বাসিন্দাদের মতে, শানখলা ইউনিয়নের ইতিহাসে এত ব্যাপক ও দৃশ্যমান উন্নয়ন এর আগে খুব কমই দেখা গেছে।

সম্প্রতি তিনি উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

চেয়ারম্যান নজরুল ইসলামের নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন এলাকায় নতুন রাস্তা নির্মাণ, অসংখ্য কালভার্ট স্থাপন, মসজিদের অজুখানা নির্মাণ, ইটসলিংসহ নানা অবকাঠামোগত উন্নয়ন কাজ বাস্তবায়িত হয়েছে। এসব উন্নয়নের ফলে সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে এবং জীবনযাত্রার মান উন্নত হয়েছে বলে এলাকাবাসী জানান।

স্থানীয়দের ভাষ্যমতে, উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি চেয়ারম্যানের অমায়িক আচরণ, সততা ও জনসেবামূলক মনোভাব তাঁকে সাধারণ মানুষের কাছে আরও জনপ্রিয় করে তুলেছে। যেকোনো সামাজিক বিরোধ নিষ্পত্তিতে ন্যায়ভিত্তিক সালিশ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।

অনেকেই জানান, নির্বাচনের আগে তাঁর নেতৃত্ব নিয়ে বিভিন্ন মহলে সংশয় থাকলেও দায়িত্ব গ্রহণের পর দক্ষতা, কর্মনিষ্ঠা ও স্বচ্ছতার মাধ্যমে তিনি সেই সংশয় দূর করতে সক্ষম হয়েছেন। মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করার স্বীকৃতি হিসেবে সম্প্রতি তিনি উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবেও সম্মাননা লাভ করেছেন।

এলাকাবাসীর বিশ্বাস, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনেও জনগণ তাঁকে পুনরায় বিপুল ভোটে নির্বাচিত করবেন।

স্থানীয়দের মতে, “উন্নয়ন, সততা ও জনসেবার সমন্বয়ে এডভোকেট মোঃ নজরুল ইসলাম শানখলা ইউনিয়নে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেছেন সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস

শানখলা ইউনিয়নে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছেন শ্রেষ্ঠ চেয়ারম্যান নজরুল ইসলাম

আপডেট সময় ০৭:১৯:৩০ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬