হবিগঞ্জ ০৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও

চুনারুঘাটে প্রশাসনের জব্দকৃত সিলিকা বালু পাচারের চেষ্টা, ট্রাকচালকের ২ মাসের কারাদণ্ড

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় প্রশাসনের জব্দকৃত অবৈধ সিলিকা বালু গভীর রাতে ট্রাকে করে সরিয়ে নেওয়ার চেষ্টা করার সময় এক ট্রাকচালককে আটক করে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, উপজেলার আমুরোডের ঘনশ্যামপুর এলাকার একটি চা-বাগানের ছড়া থেকে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার অভিযান পরিচালনা করে রাস্তার পাশে মজুদ করে রাখা আনুমানিক ৩ হাজার ঘনফুট অবৈধ সিলিকা বালু জব্দ করেন।

এরপর ভোর ৪টার দিকে জব্দকৃত বালু ট্রাকে তুলে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে—এমন খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার ।

এ সময় বালুভর্তি একটি ট্রাকসহ মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকার বাসিন্দা ট্রাকচালক মোঃ নূর রহমান (পিতা: মৃত রশিদ মিয়া)কে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে সিলিকা বালু পরিবহনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ১১ লঙ্ঘনের অপরাধে একই আইনের ১৫(১) ধারায় তাকে ২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার বলেন, “চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলন, মজুদ ও পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান রয়েছে। প্রাকৃতিক সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

স্থানীয়দের মতে, ঘনশ্যামপুরসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় প্রশাসনের কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা

চুনারুঘাটে প্রশাসনের জব্দকৃত সিলিকা বালু পাচারের চেষ্টা, ট্রাকচালকের ২ মাসের কারাদণ্ড

আপডেট সময় ০৯:৫৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬