হবিগঞ্জ ০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত Logo চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা Logo হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জেরে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন Logo ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণ ভোটারদের আলোচনায় সম্ভাব্য প্রার্থী মারুফ Logo চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল Logo দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা Logo মিষ্টি ওজনে কম দেওয়ায় চুনারুঘাটে হোটেলকে জরিমানা Logo চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন

চুনারুঘাটে ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা আদায়

চুনারুঘাট পৌর এলাকায় ট্রেড লাইসেন্স গ্রহণ ও নবায়নে উদাসীন ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৪ জুন) বিকেলে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

পৌরসভা সূত্রে জানা যায়, সরকারি আইন অনুযায়ী ট্রেড লাইসেন্স গ্রহণ ও নবায়নের জন্য পৌরসভার পক্ষ থেকে একাধিকবার মাইকিং, লিখিত ও মৌখিকভাবে তাগিদ দেওয়া হলেও অনেক ব্যবসায়ী এখনও ৫ থেকে ১০ বছরের বকেয়া ট্রেড লাইসেন্স ফি পরিশোধ করেননি। এছাড়া অনেক ব্যবসা প্রতিষ্ঠান বৈধ ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করে আসছিল।

এ প্রেক্ষিতে চুনারুঘাটের সহকারি কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আনোয়ারের নেতৃত্বে পৌর এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে বকেয়া ট্রেড লাইসেন্স ফি আদায়ের পাশাপাশি লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে পৌরসভা আইন, ২০০৯-এর ১০৮(৩) ধারা অনুযায়ী জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দ্রুত ট্রেড লাইসেন্স নবায়ন এবং বৈধ কাগজপত্র সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়। পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজস্ব আদায় বৃদ্ধি ও আইনানুগ ব্যবসা পরিচালনা নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পৌরসভা কর্তৃপক্ষ সকল ব্যবসায়ীকে জরুরি ভিত্তিতে ট্রেড লাইসেন্স গ্রহণ ও নবায়ন করে আইনগত জটিলতা এড়ানোর আহ্বান জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত

চুনারুঘাটে ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা আদায়

আপডেট সময় ০৬:৪৫:৪২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬