হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির চুনারুঘাট জোনাল অফিসের পক্ষ থেকে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধে গ্রাহকদের প্রতি জরুরি আহ্বান জানানো হয়েছে। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব গ্রাহকের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে, তাদের দ্রুত সময়ের মধ্যে সকল বকেয়া বিল পরিশোধ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় সংযোগ বিচ্ছিন্ন করা হলে পুনঃসংযোগের জন্য অতিরিক্ত ডিসি (ডিসকানেকশন চার্জ) ও আরসি (রিকানেকশন চার্জ) ফি প্রদান করতে হবে। পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে গ্রাহকদের বিভিন্ন ধরনের ভোগান্তির মুখোমুখি হতে হতে পারে বলেও উল্লেখ করা হয়।
চুনারুঘাট জোনাল অফিসের ডিজিএম মোঃ মনজুরুল আলম জানান, সরকারি রাজস্ব আদায়ে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকল গ্রাহককে নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে এ বার্তাটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারের জন্যও সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
তিনি আরও বলেন, নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধের মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
চুনারুঘাট প্রতিনিধি : 


















