হবিগঞ্জ ০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শানখলা ইউনিয়নে জনমুখী উন্নয়নের রোল মডেল প্যানেল চেয়ারম্যান ইকবাল মেম্বার Logo হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত Logo গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন Logo জাপানে এস.এস.ডাব্লিউ কর্মসূচির আওতায় নারী কর্মী নিয়োগের সুযোগ Logo পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী Logo চুনারুঘাট থানার নতুন ওসি মো. সাইফুল ইসলামের যোগদান Logo চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম Logo জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল Logo কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি Logo সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

দেশের স্বার্থ রক্ষায় বিরোধীদলের সঙ্গে আলোচনায় রাজি বিএনপি-তারেক রহমান

  • স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় ০১:১০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

দেশের মানুষের স্বার্থ রক্ষায় বিরোধী দলের সঙ্গে যেকোনো আলোচনা করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সম্মত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বুধবার (২২ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৯তম দিনে প্রধানমন্ত্রী এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, আমি প্রথমেই বিরোধীদলীয় নেতা এবং বিরোধীদলীয় সকল সংসদ সদস্যবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা এতক্ষণ এখানে আলোচনা করলাম, সেটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিরোধীদলীয় নেতা যে বিষয়টি উপস্থাপন করেছেন এবং এই মুহূর্তে আমরা যে সংসদে দাঁড়িয়ে আছি, এই সংসদটি বহু শহীদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত। বাংলাদেশের মানুষের আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ নির্মাণের আশা-আকাঙ্ক্ষার ওপরেই এই সংসদ প্রতিষ্ঠিত। সে কারণেই আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনার শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি, তা নিয়ে হয়তো আমাদের মধ্যে মতপার্থক্য রয়েছে; তবে বিষয়টি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা কেউ অস্বীকার করছি না। এই বিষয়টি শুধু বাংলাদেশের জন্য নয়, বর্তমান বিশ্ব রাজনীতি, বিশ্ব পরিস্থিতি ও বাস্তবতা বিবেচনায় সমগ্র বিশ্বের জন্যই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যে পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি, তা বাংলাদেশসহ প্রতিটি দেশ ও জাতির জন্য একটি বড় চ্যালেঞ্জ।

তারেক রহমান বলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি আজকের আলোচনার সবচেয়ে ভালো দিকটি হলো, এই সংসদের প্রতিটি সদস্য এবং প্রতিটি রাজনৈতিক দল অন্তত একটি জায়গায় উপনীত হতে পেরেছি। আমাদের অন্য সব বিষয়ে মতপার্থক্য থাকলেও দেশ এবং দেশের মানুষের স্বার্থ রক্ষার ব্যাপারে কোনো মতপার্থক্য নেই।

সরকার প্রধান বলেন, আমি আমার দলের পক্ষ থেকে বলতে পারি, দেশ ও মানুষের স্বার্থসংশ্লিষ্ট কোনো বিষয় যদি কেউ আমাদের সামনে উপস্থাপন করেন কিংবা কোনো প্রস্তাবনা, পরামর্শ বা সুপারিশ দেন, তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় তা নিয়ে আলোচনা করতে প্রস্তুত। আমরা যে অবস্থানেই থাকি না কেন, দেশের কল্যাণে যেকোনো প্রস্তাব গ্রহণ ও তা নিয়ে আলোচনা করতে আমরা রাজি আছি।

তিনি বলেন, বিরোধীদলীয় নেতা প্রস্তাব দিয়েছেন যে, আমরা বিরোধী দল ও সরকারি দল সকলে মিলে কেন আলোচনা করতে পারি না? আমি সংসদ নেতা হিসেবে সংসদকে অবহিত করতে চাই যে, অবশ্যই আমরা বিরোধী দলকে আমন্ত্রণ জানাব। আমরা আমাদের অবস্থান থেকে বসব এবং আলোচনা করব। আমরা তাদের প্রস্তাবগুলো খতিয়ে দেখব। বাস্তবতার নিরিখে যদি সেখানে বাস্তবায়নযোগ্য কিছু থাকে, তবে অবশ্যই আমরা তা করব। কারণ আমরা এই সংসদের যে পাশেই বসি না কেন, বাংলাদেশের মানুষ আমাদের এখানে পাঠিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য। কাজেই যে আলোচনা বা যে কাজে মানুষের স্বার্থ রক্ষা হবে, ইনশাআল্লাহ আমরা অবশ্যই তা করব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

শানখলা ইউনিয়নে জনমুখী উন্নয়নের রোল মডেল প্যানেল চেয়ারম্যান ইকবাল মেম্বার

দেশের স্বার্থ রক্ষায় বিরোধীদলের সঙ্গে আলোচনায় রাজি বিএনপি-তারেক রহমান

আপডেট সময় ০১:১০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬