হবিগঞ্জ ০৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিএনপির রাজনীতি করে সব হারানো খিজির খান, এখনও বৈষম্যের শিকার Logo চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা Logo চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত Logo চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা Logo হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জেরে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন Logo ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণ ভোটারদের আলোচনায় সম্ভাব্য প্রার্থী মারুফ Logo চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল Logo দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

চুনারুঘাটে ছাত্রলীগ নেতা নাঈমের ছুরিকাঘাতে যুবক আহত, টাকা ছিনতাইয়ের অভিযোগ

চুনারুঘাটে ছাত্রলীগ নেতা নাঈম মিয়ার ছুরিকাঘাতে এক যুবক গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় তার কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার (২১ এপ্রিল ) রাত ৮টায়  উপজেলার ৮নং সাটিয়াজুড়ী ইউনিয়নের সুন্দরপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

‎এ ঘটনায় আহত হন কালাপুর গ্রামের বাসিন্দা মোঃ শুভ মিয়া (২২)। তিনি বর্তমানে গুরুতর অবস্থায় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন।

‎এ বিষয়ে আহতের চাচা মোঃ দরবেশ আলী চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার ভাতিজা শুভ মিয়া জমি ক্রয়ের বায়নার টাকা দেওয়ার জন্য নগদ ৩ লাখ টাকা নিয়ে সুন্দরপুর বাজারে যাচ্ছিলেন।

পথিমধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের সামনে পৌঁছালে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের পথরোধ করে হামলা চালায়।

‎অভিযোগে বলা হয়, হামলাকারীরা শুভ মিয়াকে এলোপাতাড়ি মারধর করে এবং একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে পিঠে আঘাত করে গুরুতর জখম করে। এ সময় তার পকেটে থাকা ৯০ হাজার ৫শ’ টাকা ছিনিয়ে নেয় তারা।

‎ঘটনার সময় শুভ মিয়ার সঙ্গে থাকা ব্যক্তির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহতকে উদ্ধার করে প্রথমে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটে পাঠানো হয়।

‎হামলাকারিরা হল উপজেলার হানাগরি গ্রামের মৃত আব্দুল মন্নানের ছেলে নাঈম মিয়া (২২), সুন্দরপুর গ্রামের মোঃ আব্দুল হাসিমের ছেলে মোঃ শুভ মিয়া, মোঃ নজরুল মিয়ার ছেলে হৃদয় আহমেদ (২২) সহ আরও অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

বিএনপির রাজনীতি করে সব হারানো খিজির খান, এখনও বৈষম্যের শিকার

চুনারুঘাটে ছাত্রলীগ নেতা নাঈমের ছুরিকাঘাতে যুবক আহত, টাকা ছিনতাইয়ের অভিযোগ

আপডেট সময় ১২:৩১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬