হবিগঞ্জ ১১:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের রাজারবাজার বালু মহালের রাজস্ব জমা ছাড়াই বালু উত্তোলন ও বিক্রি অব্যাহত Logo চুনারুঘাটের রাণীগাঁও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও জনবল নিয়োগের দাবিতে মানববন্ধন Logo চুনারুঘাটে বেড়েছে লোডশেডিং, জনজীবনে চরম ভোগান্তি: এমপির হস্তক্ষেপ চান এনসিপি নেতা তারেক Logo হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে দুই সংসদ সদস্য মনোনীত Logo হবিগঞ্জ বার নির্বাচনে বিজয়ী মঞ্জুর উদ্দিন সভাপতি, মাসুদ করিম সম্পাদক Logo চুনারুঘাটে সমতা ফাউন্ডেশনের উদ্যোগে ফরম ও পাশবই বিতরণ Logo চুনারুঘাটে রাহী ট্রেডার্সের বিরুদ্ধে সরকারি কোষাগারে টাকা জমা ছাড়াই বালু বিক্রির অভিযোগ, ৫ ট্রাক জব্দ Logo চুনারুঘাটে ঘন ঘন ইউএনও বদলি: সেবায় ভোগান্তিতে উপজেলাবাসী, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদে ঝড় Logo চুনারুঘাটে সালাম স্টীল গ্রুপ ও একে করপোরেশনের উদ্যোগে নির্মাণ শিল্পীদের মিলন মেলা Logo চুনারুঘাটে ঝড়ের মৌসুমে বিদ্যুৎ দুর্ঘটনা রোধে সতর্কতা জারি, জরুরি নম্বর প্রকাশ করল বিদ্যুৎ বিভাগ
২৬ কোটি ৭৫ লাখ টাকা জমা ছাড়াই কার্যক্রম

চুনারুঘাটের রাজারবাজার বালু মহালের রাজস্ব জমা ছাড়াই বালু উত্তোলন ও বিক্রি অব্যাহত

চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার রাজাবাজার মৌজার বালু মহালের নির্ধারিত সরকারি রাজস্ব জমা ছাড়াই অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগ উঠেছে ইজারাদার প্রতিষ্ঠান রাহী ট্রেডার্সের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, প্রশাসনের নজর এড়িয়ে প্রতিদিনই বালু উত্তোলন ও বিক্রি অব্যাহত রয়েছে। জানা যায়, ১৪৩৩ সনের জন্য চুনারুঘাট উপজেলার রাজাবাজার অংশের বালু মহাল সরকারি দরপত্রে সর্বোচ্চ ২১ কোটি ৪০ লাখ টাকায় ইজারা পায় রাহী ট্রেডার্স। নিয়ম অনুযায়ী ভ্যাট ও আয়করসহ অতিরিক্ত ২৫ শতাংশ অর্থ পরিশোধ করার কথা থাকায় মোট রাজস্বের পরিমাণ দাঁড়ায় ২৬ কোটি ৭৫ লাখ টাকা। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই অর্থ এখনো সরকারি কোষাগারে জমা না দিয়েই বালু উত্তোলন কার্যক্রম শুরু করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত গতকাল শনিবারও বালু মহালের নির্ধারিত অর্থ সরকারি কোষাগারে জমা হয়নি বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, বালু বহনকারী ট্রাকের কারণে তারা দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার। বিশেষ করে দিনরাতে অতিরিক্ত শব্দে ঘুমের ব্যাঘাত ঘটছে, শিশুদের পড়াশোনায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের চলাচলেও ঝুঁকি তৈরি হয়েছে। স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, “দিন-রাত ট্রাক চলাচলের কারণে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রশাসনের চোখের সামনে এসব অনিয়ম চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।”ঘটনাটি ঘিরে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। এ বিষয়ে রাহী ট্রেডার্সের মালিক নাজমুন নাহার লিপির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটের রাজারবাজার বালু মহালের রাজস্ব জমা ছাড়াই বালু উত্তোলন ও বিক্রি অব্যাহত

২৬ কোটি ৭৫ লাখ টাকা জমা ছাড়াই কার্যক্রম

চুনারুঘাটের রাজারবাজার বালু মহালের রাজস্ব জমা ছাড়াই বালু উত্তোলন ও বিক্রি অব্যাহত

আপডেট সময় ১০:৩৭:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬