হবিগঞ্জ ১২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও

চুনারুঘাটের নরপতি গ্রামের গরিবের ডাক্তার ধীরেন্দ্র আর নেই

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের সুপরিচিত পল্লী চিকিৎসক গরীবের ডাক্তার বলে পরিচিত ধীরেন্দ্র চন্দ্র  দাস নেই। তিনি গতকাল দুপুরে তারঁ মেয়ে শ্বশুর বাড়িতে পরলোক গমন করেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ডাঃ ধীরেন্দ্র দীর্ঘদিন চুনারুঘাট উপজেলা সহ নরপতি গ্রামসহ আশপাশের এলাকায় সাধারণ মানুষের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। গ্রামের অসংখ্য মানুষের কাছে তিনি ছিলেন আস্থার প্রতীক। বিশেষ করে দরিদ্র ও অসহায় রোগীদের প্রতি তাঁর আন্তরিকতা ও মানবিক আচরণ তাঁকে সকলের কাছে প্রিয় করে তুলেছিল।

স্থানীয়রা জানান, তিনি শুধু একজন চিকিৎসকই ছিলেন না, বরং একজন অভিভাবকের মতো সবার খোঁজখবর রাখতেন। অনেক পরিবার তাঁর কাছ থেকেই নিয়মিত চিকিৎসা সেবা গ্রহণ করতেন। রোগীদের প্রতি তাঁর স্নেহ ও দায়িত্ববোধ আজও স্মরণীয় হয়ে থাকবে।

ব্যক্তিগতভাবেও অনেকের সঙ্গে তাঁর ছিল গভীর সম্পর্ক। গ্রামের কোন মানুষের বড় ধরনের রোগবালাই হলে ঢাকা অথবা সিলেট নিজে সাথে করে নিয়ে যেতেন। সেখানে পাশে থেকে চিকিৎসা কাজে সব ধরনের সহযোগিতা করতেন।

এককথায় বলা যায় একজন পরোপকারী মানুষ ছিলেন।

স্থানীয় এক বাসিন্দা প্রবাসী সাইফউদ্দিন কৌশিক জানান, “আমাদের পরিবারের সাথে তাঁর খুব ভালো সম্পর্ক ছিল। আম্মার প্রেসার মাপাসহ প্রাথমিক চিকিৎসা আমরা তাঁর কাছ থেকেই নিতাম। তিনি আমাদের অনেক স্নেহ করতেন।”

ডাঃ ধীরেন্দ্রর মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর আত্মার শান্তি কামনা করেছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।

স্থানীয়দের মতে, তাঁর মতো একজন মানবিক চিকিৎসকের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা

চুনারুঘাটের নরপতি গ্রামের গরিবের ডাক্তার ধীরেন্দ্র আর নেই

আপডেট সময় ০১:০৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬