হবিগঞ্জ ০১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও

চুনারুঘাট শহরে পাবলিক টয়লেট সংকট: প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করলেন প্রবাসী সমাজসেবক বাবুল

হবিগঞ্জের চুনারুঘাট শহরে দীর্ঘদিন ধরে নাগরিক সুবিধার গুরুত্বপূর্ণ একটি খাত—পাবলিক টয়লেটের অভাব—চরম আকার ধারণ করেছে। এতে করে প্রতিদিন বাজার করতে আসা সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও দূর-দূরান্ত থেকে আগত শ্রমজীবী জনগোষ্ঠী মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চুনারুঘাট শহরটি ব্যবসা-বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়ায় প্রতিদিন মিরাশি ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ এখানে আসেন। কিন্তু শহরের কোথাও কোনো সরকারি পাবলিক টয়লেট না থাকায় জরুরি প্রয়োজনে মানুষকে চরম অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। এতে শুধু ব্যক্তিগত বিড়ম্বনাই নয়, জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি হচ্ছে।

এ বিষয়ে ১০নং মিরাশি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব শাহিদুল হক বাবুল এক বিবৃতিতে বলেন, “উন্নয়নের আগে মানুষের মৌলিক সুবিধা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একটি শহরে স্বাস্থ্যসম্মত টয়লেট না থাকা খুবই দুঃখজনক এবং এটি নাগরিক অধিকার পরিপন্থী।”

তিনি প্রশাসনের প্রতি সবিনয় আবেদন জানিয়ে বলেন, চুনারুঘাট উপজেলা ও পৌর প্রশাসন যেন দ্রুত শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো—বিশেষ করে মধ্য বাজার ও বাস স্ট্যান্ড এলাকায়—নারী ও পুরুষদের জন্য পৃথক ও পরিচ্ছন্ন পাবলিক টয়লেট স্থাপনের উদ্যোগ গ্রহণ করে।

তিনি আরও বলেন, “আমি যদি আপনাদের দোয়ায় নির্বাচিত হতে পারি, তবে মিরাশি ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। পাশাপাশি চুনারুঘাট শহরের সকল নাগরিক সুবিধা নিশ্চিত করতে সোচ্চার ভূমিকা পালন করবো।”

এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছেন, জনদুর্ভোগ লাঘবে দ্রুত এ সমস্যার সমাধান করা জরুরি। একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তুলতে প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছেন তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা

চুনারুঘাট শহরে পাবলিক টয়লেট সংকট: প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করলেন প্রবাসী সমাজসেবক বাবুল

আপডেট সময় ০১:২৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬