হবিগঞ্জ ০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত Logo চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা Logo হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জেরে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন Logo ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণ ভোটারদের আলোচনায় সম্ভাব্য প্রার্থী মারুফ Logo চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল Logo দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা Logo মিষ্টি ওজনে কম দেওয়ায় চুনারুঘাটে হোটেলকে জরিমানা Logo চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন

চুনারুঘাট পৌর প্রশাসক হিসেবে ত্যাগী নেতা জামাল উদ্দিনের মূল্যায়নের দাবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দুঃসময়ের কান্ডারি, চুনারুঘাট উপজেলার একনিষ্ঠ ও পরীক্ষিত নেতা জামাল উদ্দিনকে চুনারুঘাট পৌরসভার প্রশাসক হিসেবে দেখতে চায় স্থানীয় জনসাধারণ ও তৃণমূলের নেতা-কর্মীরা। দীর্ঘ রাজনৈতিক জীবনে ত্যাগ ও সংগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী এ নেতার যথাযথ মূল্যায়নের দাবি ক্রমেই জোরালো হচ্ছে।

জানা যায়, ১৯৮৮ সালে সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় ছাত্রদলের রাজনীতির মাধ্যমে জামাল উদ্দিনের রাজনৈতিক পথচলা শুরু হয়। এরপর থেকে তিনি ধারাবাহিকভাবে বিএনপি ও অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে নানা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

রাজনৈতিক জীবনে তিনি বহুবার হামলা, মামলা ও দমন-পীড়নের শিকার হয়েছেন। মাত্র ২৪ বছর বয়সেই একাধিক রাজনৈতিক মামলায় জড়িয়ে পড়েন তিনি। এমনকি কারাবন্দি অবস্থায়ও শিক্ষা জীবন থেমে থাকেনি; জেলখানা থেকেই বিএ পরীক্ষা দিয়ে সফলভাবে স্নাতক ডিগ্রি অর্জন করেন। নানা প্রতিকূলতা সত্ত্বেও তাঁর আদর্শিক অবস্থান থেকে কখনও বিচ্যুত হননি।

চুনারুঘাটে জামাল উদ্দিন ও তাঁর পরিবার ‘নিখুঁত বিএনপি পরিবার’ হিসেবে পরিচিত। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দল ও দেশের জন্য কাজ করে যাওয়া এই নেতার মূল লক্ষ্য ছিল গণতন্ত্র পুনরুদ্ধার ও জনসেবায় নিজেকে নিয়োজিত রাখা।

স্থানীয়দের মতে, দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক জীবনে জামাল উদ্দিন বারবার পরীক্ষিত হয়েছেন। বর্তমান প্রেক্ষাপটে চুনারুঘাট পৌরসভার প্রশাসক হিসেবে তাঁর নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে। তৃণমূলের নেতা-কর্মীদের দাবি, তাঁর মতো একজন আদর্শবান, শিক্ষিত ও ত্যাগী নেতাকে যথাযথ সম্মান দিয়ে পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করা হলে পৌরসভার উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে।

এ বিষয়ে স্থানীয়দের প্রত্যাশা, যোগ্যতার ভিত্তিতে জামাল উদ্দিনের অবদান মূল্যায়ন করে তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত

চুনারুঘাট পৌর প্রশাসক হিসেবে ত্যাগী নেতা জামাল উদ্দিনের মূল্যায়নের দাবি

আপডেট সময় ০৪:০৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬