হবিগঞ্জ ০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে মুক্তিযোদ্ধা নুরুল হকের ঘরবাড়ি ও জমি দখলের অভিযোগ Logo চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন Logo পাখি শিকারি সেই বদু মিয়ার বাড়িতে বন বিভাগ: ৩ বছর ধরে স্বামী স্ত্রীর অভিমান অবসান ! Logo মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন Logo চার বছর ধরে বেতন-ভাতা বঞ্চিত চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষক-কর্মচারী Logo চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ Logo চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ Logo হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে শিল্পকলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৪১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
  • ৩৫২ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি:

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন আর বর্ণিল পরিবেশনার মধ্য দিয়ে সিলেট জেলা শিল্পকলা একাডেমি উদযাপন করলো দিনটি । এ উপলক্ষে গত (১৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় স্বাস্থ্যবিধি মেনে নগরীর পূর্ব শাহী ইদগাহস্থ একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। ‘শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ’ প্রতিপাদ্যকে ধারণ করে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি কেক কাটার মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয়। কেক কেটে উদ্বোধন করে করেনে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান। সিলেট জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিলেট মোহাম্মদ মোবারক হোসেন, মদনমোহন কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও জেলা শিল্পকলা একাডেমি এডহক কমিটির সদস্য ড. আবুল ফতেহ ফাত্তাহ, সিলেট সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও বাচিকশিল্পী প্রফেসর শামীমা চৌধুরী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্ত্তী। আবৃত্তিশিল্পী রোহেনা সুলতানার সঞ্চালনায় সাংস্কৃতিক পরিবেশনায় ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ, উপজেলা শিল্পকলা একাডেমি ফেঞ্চুগঞ্জ ও ললিত-মঞ্জরী সিলেট এবং একক পরিবেশনায় ছিলেন হিমাংশু বিশ্বাস, শামীমা চৌধুরী, বাউল সূর্য্যলাল দাস, স্নেহা দাস ও মনোরমা দাস ধৃতি। অনুষ্ঠানটি একই সঙ্গে জেলা শিল্পকলা একাডেমির ফেসবুক পেইজে সরাসরি সম্প্রসারিত হয়। মনোমুগ্ধকর পরিবেশনা ও বর্ণিল আয়োজনে বিমোহিত আগত সকল দর্শক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

চুনারুঘাটে মুক্তিযোদ্ধা নুরুল হকের ঘরবাড়ি ও জমি দখলের অভিযোগ

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে শিল্পকলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট সময় ১২:৪১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২