হবিগঞ্জ ০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সম্পাদককে আটক করে পুলিশের সোপর্দ Logo হবিগঞ্জ জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo হবিগঞ্জে ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণে হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন Logo চুনারুঘাটে কৃষিঋণ প্রচারণা ও আলোচনা সভা, প্রকাশ্যে ঋণ বিতরণ Logo লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের এজিএম অনুষ্ঠিত Logo হবিগঞ্জে ৫ শতাধিক কোরআন প্রতিযোগিতা সফল করতে এফএন ফাউন্ডেশন ইউকের অনুদান Logo সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম Logo মাধবপুরে আওয়ামী লীগ নেতার প্রভাব-প্রতিপত্তি নিয়ে নানা অভিযোগ, পুলিশের অভিযানে এলাকায় আলোচনা Logo মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

এডভোকেট নজরুল ইসলাম চুনারুঘাট উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০২:২৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা রাখায় তাকে উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন চেয়ারম্যান ঘোষণা করে জেলা প্রশাসন হবিগঞ্জ।

গতকাল সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘আইনশৃঙ্খলা রক্ষা, দাঙ্গা প্রতিরোধ এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণে আয়োজিত কর্মশালায় এডভোকেট মোহাম্মদ নজরুল ইসলামকে শ্রেষ্ঠ ইউনিয়ন চেয়ারম্যানের সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক ড. মো: ফরিদুর রহমান।

উল্লেখ্য, এডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম ৫নং শানখলা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে সেখানকার চা জনগোষ্ঠী, প্রান্তিক জনপদ থেকে শুরু করে ইউনিয়নের সর্বত্র সাধারণ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে নিরলস কাজ করে চলেছেন।

সম্মাননা পাওয়া পর তার অনুভূতি জানতে চাইলে এডভোকেট নজরুল বলেন-এ পুরস্কার প্রাপ্তি ইউনিয়নের মানুষের প্রতি আমার দায়িত্ববোধকে আরো বাড়িয়ে তুলেছে। দায়িত্বের প্রতি অবিচল থেকে মানুষের পাশে থাকাই আমার চূড়ান্ত লক্ষ্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

এডভোকেট নজরুল ইসলাম চুনারুঘাট উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত

আপডেট সময় ০২:২৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫