হবিগঞ্জ ০২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩

মশিউর রহমান খান জুমেলের পৃষ্ঠপোষকতায় চা-বাগানের সবুজের বুকে ‘বিউটিফুল চুনারুঘাট’ এর নামফলকের উদ্বোধন

  • খন্দকার রাজীবঃ
  • আপডেট সময় ১১:৪১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ৩২১ বার পড়া হয়েছে

ভ্রমণ পিপাসুদের জন্য হবিগঞ্জে চা-বাগানের সবুজের বুকে ‘বিউটিফুল চুনারুঘাট’ এর নাম ফলক নির্মাণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার রামগঙ্গা নামক স্থানে মশিউর রহমান খান জুমেলের পৃষ্ঠপোষকতায় স্থাপিত এ ফলকের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া।

এসময় উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুর আলম, এনডিসির ডিজিএম সালেমুর রহমান, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাজিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোহাম্মদ সুমন, মহালদার আহমেদ জসিম, ব্যবসায়ী মারুফ আহমেদ, কালের কন্ঠের জেলা প্রতিনিধি রায়হান আহমেদ,  সাংবাদিক রাজিব আহমেদ, হাফেজ আবিদ আহেমদ, ইঞ্জিনিয়ার এখলাছুর রহমান, দুবাই প্রবাসী রমজান আহমেদ তালুকদার, হাফেজ আশরাফ আলী সহ আরো অনেকে।

উল্লেখ, পর্যটনের অপার সৌন্দর্যের লীলা ভূমি চুনারুঘাট তথা হবিগঞ্জকে দেশের মধ্যে তুলে ধরার প্রথম প্রক্রিয়া হিসেবে ‘বিউটিফুল চুনারুঘাট’ এর ফলক স্থাপন করা হয়েছে।

ইম্পেরিওল গ্রুপের এমডি মশিউর রহমান খান জুমেল জানান, আমার জন্মস্থান চুনারুঘাটকে পর্যটনে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন লালন ও পরিকল্পনা করে আসছি দীর্ঘদিন যাবত।

তাই বিউটিফুল চুনারুঘাট অর্গানাইজেশন ভিশন ২০৩০ সুদীর্ঘ পরিকল্পনার পর্যটকদের আকৃষ্ট করার প্রথম ধাপ হিসেবে এই ফলক স্থাপন করেছি।

ইনশাআল্লাহ ধাপে ধাপে আমাদের পরবর্তী সুদীর্ঘ পরিকল্পনা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করব।
এদিকে এ ফলক স্থাপনের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

উদ্বোধনের পর থেকে অগণিত পর্যটক রামগঙ্গায় ভীড় জমাতে দেখা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়,  ওইদিন বিকালে জেলার বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা এসে ফলকের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন।

হবিগঞ্জ সদর থেকে আসা এক পর্যটক লিমন খান জানান, ‘বিউটিফুল চুনারুঘাট’ ফলকটি যেন চা-বাগানের সবুজের সাথে মিশে আছে। দেখতে অপরূপ লাগছে।

তারা বেশ কয়েজন বন্ধু এসেছেন ঘুড়তে। মনোরম পরিবেশে এখানে এসে তাদের খুব ভালো লেগেছে বলে জানান।

এ বিষয়ে অনুভূতি প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া বলেন, নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। এভাবে নিজ উদ্যোগে সবাই এগিয়ে আসলে এ উপজেলা একসময় পর্যটন নগরী হবে।

আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া

মশিউর রহমান খান জুমেলের পৃষ্ঠপোষকতায় চা-বাগানের সবুজের বুকে ‘বিউটিফুল চুনারুঘাট’ এর নামফলকের উদ্বোধন

আপডেট সময় ১১:৪১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫