হবিগঞ্জ ০৭:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ

বাহুবলের খাদ্য কর্মকর্তার গোপন সিন্ডিকেটে টিসিবি ডিলারশীপ নিয়োগ প্রক্রিয়া , এ যেনো স্বৈরাচারের নয়া মডেল

বাহুবলের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মোঃ আবুল হোসেনে বিরুদ্ধে গোপনে সিন্ডিকেটে টিসিবি ডিলারশীপ নিয়োগ প্রক্রিয়ার অভিযোগ উঠেছে। এ যেনো স্বৈরাচারের নয়া মডেল। বিগত ১৫ বছর আওয়ামী স্বৈরাচারী সরকারের সুবিধাভোগী লোকজন সরকারের বিভিন্ন প্রকল্প যেভাবে নিজদের মধ্য ভাগ-ভাটোয়ারা করে দূর্নীতির মহাসমুদ্র তৈরী করেছিল। ঠিক সে পথ যেনো এখনো অব্যহত।

স্থানীয় সূত্রে জানা যায়, এ উপজেলায় বিগত স্বৈরাচারী সিন্ডিকেট ভেঙ্গে নতুন করে প্রত্যাশিদের জন্য টিসিবি ডিলার নিয়োগ করার উদ্যেগ নেয় প্রশাসন। কিন্তু কোনো এক অজানা কারণে এই ডিলার নিয়োগের ক্ষেত্রে কোনো রকম সরকারী ঘোষনা না দিয়ে গোপনে নির্দিষ্ট একটি সিন্ডিকেটের হাতে ডিলারশিপ তুলে দেয়ার ষড়যন্ত্র চলছে।

নিয়মনুসারে, এইরকম সরকারী কোনো প্রজেক্ট ড্রপ করার আগে ঘোষনা দেয়া হয় এমনকি পত্রিকা বা সোস্যাল নেটওয়ার্কে বিজ্ঞপ্তি দেয়া হয় যাতে করে নিয়োগ প্রত্যাশী সকলে আবেদন করতে পারে। কিন্তু বাহুবল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মোঃ আবুল হোসেন কেনো সেটা পাব্লিকলি না করে গোপনে শুধুমাত্র ফুড এর ওয়েবসাইটে নোটিশ দিয়ে ( যে ওয়েবসাইট সম্পর্কে ৯৯% মানুষই জানেনা) কেনো কোনোরকম গণ প্রচার না করে সম্পন্ন করতে গেলেন তা জনমনে ব্যপক প্রশ্নের জন্ম দিয়েছে ।

এ ব্যাপারে স্থানীয় জনতা এবং সচেতন মহলের সাথে কথা বলতে গেলে তারা উদ্বেগ প্রকাশ করেন।

প্রকৃত ডিলার প্রত্যাশীরা বলেন, আওয়ামী ফ্যাসিস্টের প্রেতাত্মারা এখনো সরকারের বিভিন্ন সেক্টরে ঘাপটি মেরে বসে আছে যার ফলাফল এই টিসিবি ডিলার নিয়োগের দূর্নীতি। এ বিষয়টি বাহুবল ইউএনও’র হস্তক্ষেপ কামনা করে বলেস উপজেলা নির্বাহী অফিসার একজন অত্যন্ত সৎ এবং দেশপ্রেমিক মানুষ। তিনি বিষয়টি সম্পর্কে অবগত হলে অবশ্যই এর সুষ্ট সমাধান করে দিবেন এবং জনসুম্মখে সবার অংশগ্রহণের ব্যবস্থা করে দিবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি

বাহুবলের খাদ্য কর্মকর্তার গোপন সিন্ডিকেটে টিসিবি ডিলারশীপ নিয়োগ প্রক্রিয়া , এ যেনো স্বৈরাচারের নয়া মডেল

আপডেট সময় ০২:১৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫