হবিগঞ্জ ০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় দারুল কেরাতের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ Logo কাউকে দুর্নীতি করতে দেব না : হবিগঞ্জে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধনে হুইপ জি কে গউছ Logo ইঞ্জিনিয়ার টিটন দাশের বিরুদ্ধে ভেকু বাণিজ্য ও সরকারি সম্পদ চুক্তি ছাড়া হস্তান্তরের অভিযোগ Logo ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন, চুনারুঘাটে পল্লী বিদ্যুতের সরবরাহ বন্ধ Logo চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন Logo দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ Logo গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ইস্ট রিজিওনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল Logo চুনারুঘাটে ভোরের আলো স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে ৫শ’ প্যাকেট ইফতারি বিতরণ Logo চুনারুঘাট ফুটবল একাডেমির উদ্যোগে খেলোয়াড় ও সুধিজনদের সম্মানে ইফতার মাহফিল Logo চুনারুঘাটের ব্রাদার্স ইলেকট্রিকের উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার মাহফিল

চুনারুঘাটে খাদ্য বান্ধব কর্মসূচির সরকারী চাউল উদ্ধার: গ্রেফতার একজন”

চুনারুঘাটে পুলিশের অভিযানে খাদ্য বান্ধব কর্মসূচির সরকারী চাউল উদ্ধার করা হয়েছে। এসময় জুয়েল মিয়া নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। সে উপজেলার পাইকুড়া গ্রামের মোঃ লাল মিয়ার ছেলে।

গতকাল (১৫ এপ্রিল) ৬টায় উপজেলার ৫নং শানখলা ইউপির শাকির মোহাম্মদপুর মধ্য বাজারস্থ মা-বাবার দোয়া ভেরাইটিজ স্টোর নামক দোকানের গোডাউনে পুলিশ অভিযান চালায়। এসময় পাটের তৈরি সেলাই করা ২৯ বস্তা (যাতে “শেষ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” সম্বলিত লেখা) খাদ্য বান্ধব কর্মসূচির চাউল উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় মা-বাবার দোয়া ভেরাইটিজ স্টোর নামক দোকানের মালিক মোঃ জুয়েল মিয়া জাবেদ (২৬) কে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আজ আসামি জুয়লকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় বলেন-হবিগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি।

আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই একটি গোডাউনে বিপুল পরিমান সরকারি চাল রয়েছে। এরইপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে উক্ত চালসহ একজনকে গ্রেফতার করতে সক্ষম হই। তার বিরুদ্ধে বিষয়ে ক্ষমতা আইনে মামলা দায়েরের পরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটের ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় দারুল কেরাতের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চুনারুঘাটে খাদ্য বান্ধব কর্মসূচির সরকারী চাউল উদ্ধার: গ্রেফতার একজন”

আপডেট সময় ০৭:৫১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪