হবিগঞ্জ ০৫:১০ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে প্রয়াত মেয়র মোহাম্মদ আলী স্মৃতি ফ্রিজ কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo শানখলা ইউনিয়নে জনমুখী উন্নয়নের রোল মডেল প্যানেল চেয়ারম্যান ইকবাল মেম্বার Logo হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত Logo গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন Logo জাপানে এস.এস.ডাব্লিউ কর্মসূচির আওতায় নারী কর্মী নিয়োগের সুযোগ Logo পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী Logo চুনারুঘাট থানার নতুন ওসি মো. সাইফুল ইসলামের যোগদান Logo চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম Logo জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল Logo কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি

মাধবপুরে ২ দিনব্যাপী বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • মোঃ এরশাদ আলী :
  • আপডেট সময় ০৬:২৭:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
  • ২২৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাধবপুর উপজেলা শাখার উদ্যোগে দুই দিনব্যাপী (৩ ও ৪ নভেম্বর) ৫৫টি স্কুলের প্রায় ১৬৬৫ জন শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৩ নভেম্বর) সকাল ১০টায় মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়,নোয়াপাড়া ইটাখোলা দাখিল মাদ্রাসা ও মনতলা অপরূপা মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ে এই বৃত্তি পরিক্ষার আয়োজন করা হয়।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সারা দেশব্যাপী এই বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে।মাধবপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি সাইফুল হক মির্জা বলেন , অভিভাবকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের উপস্থিতি দেখে আমরা আনন্দিত।

স্মর্ট বাংলাদেশ গড়তে এই কোমলমতি পরীক্ষার্থীরাই অগ্রনী ভূমিকা পালন করবে।উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সুজন জানান,

বাংলাদেশের কিন্ডারগার্টেন এসোসিয়েশন প্রতিষ্ঠার শুরু থেকে বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পড়ালেখার প্রতি শিক্ষার্থীদের আরও আগ্রহী করে তুলতে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজন।

উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উপদেষ্টা ও পরীক্ষা নিয়ন্ত্রক উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ আলহাজ্ব শাহিন মিয়া জানান, প্রথম দিন গণিত এবং দ্বিতীয় দিন বাংলা ও ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৫৫টি কেজি স্কুলের নার্সারি থেকে পঞ্চম শ্রেণির ১৬৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

আয়োজক কমিঠি জানায়, এক জেলার পেপার দেখবেন অন্য জেলার শিক্ষকরা। কোনো ধরণের অসচ্চতা থাকবে না এ পরীক্ষায়। প্রকৃত মেধাবীরাই বৃত্তি পেয়ে পুরস্কার ও সনদ অর্জন করবে।

বৃত্তি পরিক্ষায় শিক্ষার্থীরা উৎসাহ নিয়ে অংশগ্রহণ করে। অভিভাবকদের অভিমত এই ধরনের প্রতিযোগিতামূলক পরিক্ষা শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাবে।

পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফজলে আকবর শাহজাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্জুর আহ্সান,মেয়র হাবিবুর রহমান মানিক, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মাহমুদুল হাসান,সাধারণ সম্পাদক আতাউর রহমান, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃএরশাদ আলী,সাংবাদিক মিজানুর রহমান,নাহিদ মিয়া, শেখ শাহিন উদ্দিন মোঃ আল মাসুদ প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে প্রয়াত মেয়র মোহাম্মদ আলী স্মৃতি ফ্রিজ কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মাধবপুরে ২ দিনব্যাপী বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:২৭:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩