হবিগঞ্জ ০২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাধবপুরে প্রেমিকা ৫ মাসের অন্তঃসত্ত্বা, বাচ্চা নষ্ট করতে প্রেমিকের চাপ Logo মাধবপুরে তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ Logo সালমান শাহ হত্যা: ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তির দাবি রাষ্ট্রপক্ষের Logo চুনারুঘাটে জমিজমার বিরোধে যুবককে কুপিয়ে হত্যা Logo বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুনারুঘাট পৌর ও উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত Logo চুনারুঘাটে প্রয়াত মেয়র মোহাম্মদ আলী স্মৃতি ফ্রিজ কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo শানখলা ইউনিয়নে জনমুখী উন্নয়নের রোল মডেল প্যানেল চেয়ারম্যান ইকবাল মেম্বার Logo হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত Logo গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন Logo জাপানে এস.এস.ডাব্লিউ কর্মসূচির আওতায় নারী কর্মী নিয়োগের সুযোগ

আমাদের মধ্যে দূরত্ব ছিল, কোন বিরোধ তো ছিল না। শাকিব-অপু বিশ্বাস

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
  • ৩৮৪ বার পড়া হয়েছে

আমাদের মধ্যে দূরত্ব ছিল, বিরোধ তো ছিল না। তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের সংসার জোড়া লাগছে এমন গুঞ্জন জোরালো হয়েছে।

সম্প্রতি দুই তারকার যুক্তরাষ্ট্রে একসঙ্গে সময় কাটানোর মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে শাকিব-অপুর ভক্তরা ধরে নিয়েছেন, দুজন আবারও এক ছাদের নিচে বসবাস করবেন।

এ বিষয়ে অপু বিশ্বাস-শাকিব খান কী ভাবছেন? এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, আমাদের মধ্যে দূরত্ব ছিল কিন্তু কোনো বিরোধ তো ছিল না। আমার মা-বাবা পৃথিবী ছেড়ে চলে গেছেন।

আমি নতুন করে মা-বাবা পেয়েছি। শুধু স্বামী নয়– সন্তান, শ্বশুর-শাশুড়ি, ননদসহ পরিবারের সবাইকে নিয়ে সুন্দর জীবন পার করতে চাই। তাই একটু সময় দিন, সুন্দর সময়ে সুন্দর কথাগুলো বলব।

তবে অপুর সঙ্গে পুনর্মিলন নিয়ে শাকিব খানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ফেসবুকের ছবিগুলো বলছে, আমেরিকায় ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে শাকিবের সময়টা বেশ কেটেছে।

তেমন ইঙ্গিতই দিলেন অপু। ‘বাবা-ছেলে সময় করে একসঙ্গে ঘুরেছে। জয়ের সঙ্গে ওর বাবার (শাকিব) সম্পর্কটা তো বন্ধুর মতো। দুই বন্ধু যখন পাশাপাশি থাকে, তার চেয়ে সুন্দর সৃষ্টি আর কিছু হয় না।

আমি ওদের এই বিষয়টি উপভোগ করেছি।’ জয়ের সঙ্গে শাকিবের পার্কে সময় কাটানোর ছবি প্রসঙ্গে অপু গণমাধ্যমকে বলেন, জয় একটা রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল।

হঠাৎ তার মনে হয়েছে সে টায়ার্ড হয়ে গেছে, ঘুমাবে। এ কারণে বেঞ্চে শুয়ে পড়ে। তখন সে তার বাবাকে ডেকে বলে– বাবা তোমাকে এখানেই (বেঞ্চের সামনে মাটিতে) বসতে হবে। বাবাও সেখানে বসে পড়ে।

সেটা দেখে আমার মনে হয়েছিল, বাহ্‌ দারুণ তো মুহূর্তটা। এ জন্যই ছবিটা আমিই তুলি। আরও পড়ুন ভাইরাল হওয়া সেই ছবি নিয়ে শাকিব-অপুর কথায় গরমিল এর আগে গত ৬ ফেব্রুয়ারি ভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে বর্তমানে সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন অপু।

সেই সাক্ষাৎকারে সংবাদমাধ্যমটির পক্ষ থেকে অপুর কাছে প্রশ্ন ছিল— ‘আপনার ও শাকিব খানের সম্পর্ক এখন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, আপনারা কি বিবাহিত? সেই প্রশ্নের জবাবে রহস্য রেখে অপু বলেন, ‘সেটি এখনই বলছি না, উহ্য থাক। সময় এলে গণমাধ্যমকে জানাব। তবে আগের মতো ক্ষোভ রাখতে চাই না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

মাধবপুরে প্রেমিকা ৫ মাসের অন্তঃসত্ত্বা, বাচ্চা নষ্ট করতে প্রেমিকের চাপ

আমাদের মধ্যে দূরত্ব ছিল, কোন বিরোধ তো ছিল না। শাকিব-অপু বিশ্বাস

আপডেট সময় ১২:৪৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩