হবিগঞ্জ ১০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের Logo মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে Logo ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন Logo চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য Logo তরুণ আলোকচিত্রী মারুফের ‘বোটানিক্যাল সাইলেন্স’, প্রকৃতির সৌন্দর্যে আন্তর্জাতিক স্বীকৃতি Logo লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জাতীয় সম্মেলন সফল করার আহ্বান Logo চুনারুঘাটে ঘুষের ভিডিও ভাইরাল, এএসআই অতনু প্রত্যাহার Logo চুনারুঘাটে হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় জনমনে ক্ষোভ, তদন্ত কমিটি গঠন Logo চুনারুঘাটে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ: হাসপাতাল পরিদর্শনে জামায়াত নেতারা Logo আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ

দেশে ব্যর্থ ও দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব দিয়ে ফুটবলের উন্নয়ন করা সম্ভব নয়,ব্যারিস্টার সুমন

ব্যারিস্টার সুমন বলেন, দেশের ফুটবলে ব্যর্থ ও দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব দিয়ে উন্নয়ন করা সম্ভব নয়। জামালপুরের ইসলামপুরে প্রীতি ফুটবল ম্যাচ শেষে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, ফুটবল কতটা জনপ্রিয় খেলা তার প্রমাণ আজকের ইসলামপুরের এই মাঠ। হাজার হাজার দর্শক এসেছেন খেলা দেখতে। দেখে মনে হচ্ছে জাতীয় দলের খেলা। তাই এই খেলাকে বাঁচিয়ে রাখতে হলে ফেডারেশনের এই নেতৃত্ব ভেঙে দিতে হবে।

আজ শুক্রবার (১৯ মে) বিকেলে ইসলামপুরের গুঠাইল স্কুল মাঠে মরহুম মিয়ার উদ্দিন তালুকদার ও ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির মধ্যে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সায়েদুল হক সুমন আরও বলেন, ব্যর্থ ও দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব দিয়ে ফুটবলকে উপরে তোলা কোনোভাবেই সম্ভব নয়। গত ২২ বছরে ফুটবল ৭৭ ধাপ নিচে নেমে গেছে, কিন্তু নেতৃত্বের কোনো পরিবর্তন হয়নি। গত ২০-৩০ বছর ধরে চুরির একটা সাম্রাজ্য গড়ে তুলেছে এই ফেডারেশন।

যতদিন পর্যন্ত ফুটবলে এই নেতৃত্ব থাকবে ততদিন পর্যন্ত ফুটবল উপরে উঠবে না। তাই এই নেতৃত্ব ভেঙে দিতে হবে। পরে ইসলামপুরে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে নিজস্ব তহবিল থেকে এক লাখ টাকা অনুদানের ঘোষণা দেন ব্যারিস্টার সুমন।

উল্লেখ্য, খেলায় মরহুম মিয়ার উদ্দিন তালুকদার একাডেমির কাছে ২-১ গোলে হেরে যায় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি।

আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের

দেশে ব্যর্থ ও দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব দিয়ে ফুটবলের উন্নয়ন করা সম্ভব নয়,ব্যারিস্টার সুমন

আপডেট সময় ০১:৪০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩