হবিগঞ্জ ১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শানখলা ইউনিয়নে জনমুখী উন্নয়নের রোল মডেল প্যানেল চেয়ারম্যান ইকবাল মেম্বার Logo হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত Logo গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন Logo জাপানে এস.এস.ডাব্লিউ কর্মসূচির আওতায় নারী কর্মী নিয়োগের সুযোগ Logo পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী Logo চুনারুঘাট থানার নতুন ওসি মো. সাইফুল ইসলামের যোগদান Logo চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম Logo জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল Logo কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি Logo সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

এবার ভালোবাসার টানে বানিয়াচং এসে যুবককে বিয়ে করলেন মালেশিয়ার মেয়ে ফাতিম

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যুবক আবদুর রকিব খানকে ভালোবেসে বাংলাদেশে ছুটে এসেছেন মালয়েশিয়ার তরুণী ফাতিম। পরে সম্প্রতি দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেন তাঁরা। বর্তমানে তাঁরা হবিগঞ্জ শহরে অবস্থান করছেন।

চার বছর আগে উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ায় যান আবদুর রকিব খান। এরপর কুয়ালালামপুরের মেয়ে ফাতিমের সঙ্গে তাঁর পরিচয় ও প্রেম হয়। সম্প্রতি রকিব দেশে আসেন। এ সময় ফাতিম বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন এবং রকিবকে বিয়ের প্রস্তাব দেন।

ঈদুল ফিতরের তিন দিন আগে বাংলাদেশে আসেন ফাতিম। এরপর দুই পরিবারের অভিভাবকদের সম্মতিতে তাঁদের বিয়ে হয়। আবদুর রকিব খান বলেন, পড়াশোনা শেষ করতে কিছুদিন পর তিনি আবার মালয়েশিয়ায় যাবেন।

ফাতিম হবিগঞ্জ শহরে তাঁর পরিবারের সঙ্গে থাকবেন। মালয়েশিয়ায় পড়াশোনা শেষ হলে বাংলাদেশেই স্থায়ী হবেন তাঁরা। ফাতিমের পরিবার এ বিয়েতে সম্মতি দেওয়ার পর রকিবের সঙ্গে কথা বলেন ফাতিম। এরপর ঈদের তিন আগে বাংলাদেশে আসেন। তাঁরা হবিগঞ্জ আদালতে অ্যাফিডেভিটের মাধ্যমে বিয়ে করেন।

ফাতিম বলেন, তাঁর মা-বাবাসহ পরিবারের সবাই রকিবের পরিবারের আন্তরিকতায় মুগ্ধ। মালয়েশিয়া থেকে তাঁরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

বাংলাদেশে এসে বেশ ভালো লাগছে জানিয়ে এ মালয়েশিয়ান তরুণী বলেন, এ দেশের মানুষ মিশুক প্রকৃতির। তাঁদের ভালোবাসা পেয়ে মুগ্ধ তিনি। বাংলাদেশি খাবারও বেশ পছন্দ হয়েছে। মুরগির তরকারি ও দই বিশেষ ভালো লেগেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

শানখলা ইউনিয়নে জনমুখী উন্নয়নের রোল মডেল প্যানেল চেয়ারম্যান ইকবাল মেম্বার

এবার ভালোবাসার টানে বানিয়াচং এসে যুবককে বিয়ে করলেন মালেশিয়ার মেয়ে ফাতিম

আপডেট সময় ০১:১১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩