হবিগঞ্জ ১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিএনপির রাজনীতি করে সব হারানো খিজির খান, এখনও বৈষম্যের শিকার Logo চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা Logo চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত Logo চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা Logo হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জেরে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন Logo ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণ ভোটারদের আলোচনায় সম্ভাব্য প্রার্থী মারুফ Logo চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল Logo দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

জিরো থেকে হিরো হওয়া হিরো আলম আগামীকাল গাড়ি নিতে চুনারুঘাট আসবেন

নিজের ব্যবহৃত মাইক্রোবাসটি হিরো আলমকে উপহার হিসেবে দিচ্ছেন হবিগঞ্জের শিক্ষক মখলিছুর রহমান। আগামীকাল মঙ্গলবার চুনারুঘাটে গাড়ি নিতে আসবেন বগুড়ার জিরো থেকে হিরো হওয়া হিরো আলম। আজ তাঁকে সারা বাংলার মানুষ চিনে। তাঁকে নিয়ে দেশে অনেক টল হয়। তাঁকে নিয়ে দেশে অনেক টল হয়।

সম্প্রতি হিরো আলমকে বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচনের আগের দিন ফেসবুক লাইভে এসে আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমকে গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন এই শিক্ষক।

প্রথম দিকে বিষয়টি গুরুত্ব দেননি হিরো আলম। যোগাযোগও করেননি। কয়েক দিন পর আবার আক্ষেপ প্রকাশ করে ভিডিও দেন এম মখলিছুর রহমান নামের ওই শিক্ষক। এরপর যোগাযোগ করেন হিরো আলম। অবশেষে সেই গাড়ি আনতে আগামীকাল মঙ্গলবার হবিগঞ্জের চুনারুঘাট নরপতি গ্রামে আসবেন তিনি।

হিরো আলম ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে একতারা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ৮৩৪ ভোটে পরাজিত হয়ে দেশব্যাপী আলোচনার জন্ম দিয়েছেন। রাজনীতির মাঠেও তাঁকে নিয়ে চলছে আলোচনা।
এম মখলিছুর রহমান হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের হাজী আবদুল জব্বার জি এল একাডেমি অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক। উপনির্বাচনের এক দিন আগে ৩১ জানুয়ারি ফেসবুক লাইভে এসে তিনি হিরো আলমকে নিজের ব্যবহৃত নোহা মাইক্রোবাসটি উপহার দেওয়ার ঘোষণা দেন।

ভিডিওতে মখলিছুর রহমান বলেন, হিরো আলম একসময় জিরো ছিলেন। জিরো থেকে তিনি হিরো হয়েছেন। হিরো আলম এখন সোনার টুকরা। দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। বগুড়ার মানুষ জানের চাইতে তাঁকে বেশি ভালোবাসেন। তিনি বগুড়ার মানুষের মন জয় করে নিয়েছেন। নির্বাচনে ফল যেটাই আসুক না কেন, সিলেট বিভাগের পক্ষ থেকে গাড়িটি তাঁকে উপহার দিতে চাই।

আজ সোমবার মখলিছুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, নোহা মডেলের মাইক্রোবাসটি সাড়ে ছয় লাখ টাকায় কিনেছিলেন। সিলেটবাসীর পক্ষ থেকে হিরো আলমকে তিনি গাড়িটি উপহার দেওয়ার ওয়াদা করেছেন।

নির্বাচনে হারলেও সিলেটবাসীকে কলঙ্কিত করবেন না। ওয়াদা রাখবেন। হিরো আলম মঙ্গলবার মাইক্রোবাস নিতে আসছেন। হিরো আলম আজ প্রথম আলোকে বলেন, শিক্ষক মখলিছুর রহমান কথার ছলে এটা বলেছেন ভেবে প্রথম দিকে বিষয়টি গুরুত্ব দেননি।

পরে আরেকটি ভিডিওতে এসে ওই শিক্ষক তাঁর সঙ্গে যোগাযোগ না করায় আক্ষেপ প্রকাশ করেন। এ কারণে ভোটের দুই দিন পর গত শুক্রবার তাঁর সঙ্গে যোগাযোগ হয়। গাড়ি উপহার দেওয়ার কথা জানিয়ে বাড়িতে যাওয়ার জন্য নিমন্ত্রণ জানিয়েছেন। তাঁর নিমন্ত্রণ রক্ষার জন্য মঙ্গলবার চুনারুঘাট যাচ্ছেন।

হিরো আলম বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একতারা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। বগুড়া-৬ আসনে চমক দেখাতে না পারলেও বগুড়া-৪ আসনে ১৪-দলীয় জোটের অন্যতম শরিক জাসদের এ কে এম রেজাউল করিমের কাছে ৮৩৪ ভোটে হেরে যান তিনি।

এরপর হিরো আলম অভিযোগ করেন, ভোটের ফলাফলে কারচুপি করে তাঁকে হারিয়ে দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রভিত্তিক ইভিএমের ভোটের প্রিন্ট কপি ও ৪৫টি কেন্দ্রের ভোট পুনর্গণনা চেয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

বিএনপির রাজনীতি করে সব হারানো খিজির খান, এখনও বৈষম্যের শিকার

জিরো থেকে হিরো হওয়া হিরো আলম আগামীকাল গাড়ি নিতে চুনারুঘাট আসবেন

আপডেট সময় ১১:৫৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩