হবিগঞ্জ ০৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার
মাধবপুরের ইউএনও'র কর্মতৎপরতায় বেঁচে গেল ভারসাম্যহীন মা ও নবজাতক

ভারসাম্যহীন মেয়েটাও মা হয়েছে, কিন্ত বাবা কেউ হয়নি?

মাধবপুরের ইউএনও’র কর্মতৎপরতায় বেঁচে গেল ভারসাম্যহীন মা ও নবজাতক

ইউএনও’র তাৎক্ষণিক ভূমিকায় রাস্তায় প্রসব যন্ত্রণায় ছটফট করতে থাকা এক অজ্ঞাত পরিচয় মানসিক ভারসাম্যহীণ মহিলার নিরাপদে সন্তান প্রসব করেছে। বর্তমানে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মা ও নবজাতক শিশু সুস্থ অবস্থায় ভর্তি রয়েছে। আজ রবিবার (২২ জানুয়ারী) সরকারী একটি কর্মসূচীতে যোগ দিয়ে মাধবপুর ফেরার পথে দুপুর ১টায় জগদীশপুর মোড়ের মুক্তিযোদ্ধা চত্বরে পৌঁছে উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকায় ইউএনও মনজুর আহ্সান রাস্তার পাশে এক অজ্ঞাতপরিচয় মানসিক ভারসাম্যহীণ মহিলাকে দেখতে পান। ওই মহিলার সন্তান প্রসবে যন্ত্রণায় ছটফট করতে দেখে গাড়ী থামিয়ে এগিয়ে আসের ইউএনও। তিনি গাড়ী থেকে একটি কম্বল এনে ওই মহিলাকে ঢেকে দেন।

এসময়  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম ইশতিয়াক মামুনকে ফোন করে দ্রুত অ্যাম্বুলেন্স এবং মেডিকেল টিম নিয়ে আসতে বলেন।

পরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিকটস্থ জগদীশপুর পরিবার কল্যান কেন্দ্রে বিষয়টি জানিয়ে নিজে দ্রুত মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স নিয়ে রওনা দেন।দ্রুত জগদীশপুর পরিবার কল্যান কেন্দ্রের কর্মীরা এসে মহিলাকে প্রসব পরবর্তী সেবা দিতে শুরু করেন।ইতোমধ্যে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নেতৃত্বে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবুল হাসনাত, সিনিয়র স্টাফ নার্স আম্বিয়া খাতুন, মিডওয়াইফ রোখসানা বেগম ঘটনাস্থলে আসেন।একই সময় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে চুনারুঘাট যাওয়ার পথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব জাকিয়া পারভিন,হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ নুরুল হক ও স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল অফিসার ডাঃ রওশন আক্তার জাহান আলো ও ঘটনাস্থলে এসে পৌঁছেন। ফুটফুটে নবজাতককে দেখে সবাই বিস্মিত ও মুগ্ধ হন।

মানসিক ভারসাম্যহীণ মহিলা সম্পর্কে বিস্তারিত কোন তথ্য পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সান জানান-নবজাতক ছেলে সন্তানটিকে দত্তক নিতে ইতোমধ্যেই অনেকে আগ্রহ প্রকাশ করেছেন।আমরা প্রয়োজনে শিশুটিকে চাইল্ডহোমে দিয়ে দেওয়ার চিন্তা করছি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ

মাধবপুরের ইউএনও'র কর্মতৎপরতায় বেঁচে গেল ভারসাম্যহীন মা ও নবজাতক

ভারসাম্যহীন মেয়েটাও মা হয়েছে, কিন্ত বাবা কেউ হয়নি?

আপডেট সময় ০৮:৫১:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩