হবিগঞ্জ ০৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাধবপুরে শিমুলঘরে ১৪৪ ধারা উপেক্ষা করে মাহফিল, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ Logo চুনারুঘাটে “সমতা ফাউন্ডেশন” এর কমিটি ঘোষণা, উন্নয়নের প্রত্যাশা এলাকাবাসীর Logo সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি Logo মাধবপুরে সুরমা চা বাগানে অপহৃত পর্যটক নারী ২ ঘণ্টার মধ্যে উদ্ধার, আটক ১ Logo হবিগঞ্জে নবাগত পুলিশ সুপার তারেক মাহমুদের যোগদান Logo চোলাই মদ বিক্রির দায়ে কথিত সমাজসেবক নিরঞ্জন সাহা ও তার ভাই সস্ত্রীক কারাগারে Logo চুনারুঘাটের কালিশিরিতে লুৎফিয়া মাদানিয়া মডেল হাফিজিয়া মাদ্রাসার পাঠদান শুরু ২৯ মার্চ Logo চুনারুঘাটে ইসলামী ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত Logo একতা, শিক্ষা ও উন্নয়ন ভাবনায় ঘরগাঁও গ্রামে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত Logo মানবিক আবেদন: অসহায় রিকশাচালক বাবার আকুতি—বাঁচাতে চান মেয়েকে

সিলেট জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উদযাপন

সিলেটে যথাযোগ্য মর্যাদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উদযাপিত হলো। রবীন্দ্র জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি সিলেটের উদ্যোগে ৮ মে সকাল ১০:৩০টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন স্বরূপ গান, কথা, কবিতা ও নৃত্যের সমন্বয়ে আয়োজন করা হয় কবি প্রণাম অনুষ্ঠানের। জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের মাঙ্গলিক উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লোকসংস্কৃতি গবেষক অধ্যাপক ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ।

এরপরপরই আবৃত্তিশিল্পী নাফিসা তানজীনের সঞ্চালনায় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গান, কবিতা এবং গানের সাথে নৃত্যের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে জেলা শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, একাডেমী ফর মণিপুরী কালচার এন্ড আর্টস, সুরের ভুবন, ললিত মঞ্জরী ও নৃত্যরথ দলীয় পরিবেশনা উপস্থাপন করেন। একক সংগীত পরিবেশনায় ছিলেন সুদীপ্তা পাল শাঁওলী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

মাধবপুরে শিমুলঘরে ১৪৪ ধারা উপেক্ষা করে মাহফিল, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

সিলেট জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উদযাপন

আপডেট সময় ০৪:১৩:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২