হবিগঞ্জ ০৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও

আগামী ৭ দিন বিনা টিকিটে জাফলংয়ে প্রবেশ করা যাবে”

ঈদ উপলক্ষে সিলেটের পর্যটনকেন্দ্র জাফলংয়ের আগামী ১ সপ্তাহ বিনা টিকেটে পর্যটকেরা ডুকতে পারবেন বলে ঘোষণা দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান। গত বৃহস্পতিবার (৫ মে) তিনি এ তথ্য নিশ্চিত করে বলেছেন, জাফলংয়ে পর্যটকদের উপর হামলার ঘটনায় ৫ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাদের দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে।

পর্যটকদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে জানিয়ে ডিসি আরও বলেন, ‘পর্যটকদের নিরাপত্তার জন্য পুলিশ, টুরিস্ট পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। ঈদ উপলক্ষে আগামী ৭ দিন জাফলংয়ের প্রবেশ ফি ফ্রি করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা উপজেলা নির্বাহী অফিসারকে আমি দিয়েছি। এছাড়াও এ ঘটনার সঠিক তথ্য দিয়ে ইউএনও-কে ঘটনাস্থলে গিয়ে রিপোর্ট করতে নির্দেশ দিয়েছি।’

এরআগে বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুর দুইটার দিকে টিকেট কেনাকে কেন্দ্র করে পর্যটকরদের সাথে কাউন্টার লোকজনের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে কাউন্টারে থাকা স্বেচ্ছাসেবকরা লাঠি-শোটা দিয়ে পর্যটকদের পেঠাতে শুরু করে। তখন পাশে থাকা একজন তরুণী ও কোলে থাকা শিশু বাচ্চা নিয়ে একজন মহিলা এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালায় স্বেচ্ছাসেবকেরা।

এ ঘটনায় বিকেলে অভিযান চালিয়ে ৫ হামলাকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ঘটনাস্থলে থেকে তাদের আটক করে গোয়াইনঘাট থানা পুলিশ।

এ ব্যাপারে সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম বলেন, ‘ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তাৎক্ষণিকভাবে ঘটনার সাথে জড়িত ৫ জনকে আটক করা হয়েছে। জাফলং পর্যটনকেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ডিবি পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ কাজ করছে। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, পর্যটকদের উপর হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা

আগামী ৭ দিন বিনা টিকিটে জাফলংয়ে প্রবেশ করা যাবে”

আপডেট সময় ০৬:৫৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২