হবিগঞ্জ ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ডিসিপি হাইস্কুল মসজিদ নির্মাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান Logo চুনারুঘাটে ট্রান্সফরমার চুরির মালামালসহ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার Logo চুনারুঘাটের কাচুয়া উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’-এর শুভ উদ্বোধন Logo চুনারুঘাটে বিজিবির বিনামূল্যে চক্ষু শিবির, ২০০ জনকে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ Logo চুনারুঘাটে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের কৃষকদের নিয়ে কর্মশালা Logo ৩০ শিশুকে বাঁচাতে সাপের সঙ্গে লড়াই করে প্রাণ দিল কুকুর Logo যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প Logo চুনারুঘাটে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে জনতার হাতে আটক চোর Logo শাহজিবাজার গ্রিডে উন্নয়ন কাজ: শুক্রবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না হবিগঞ্জের বিভিন্ন এলাকায় Logo দুই কি: মি: বাইপাস সড়কের অভাবে চুনারুঘাট পৌরশহরে তীব্র যানজট, চরম দুর্ভোগে জনজীবন

বৈশাখ বাঙালী জাতির ঐতিহ্য আজ চুনারুঘাটের ঐতিহ্যবাহী বান্নী

মুছে যাক সব গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে দেহে প্রাণে শুচি হোক ধরা। রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি, আনো, আনো, আনো তব প্রলয়ের শাঁখ মায়ার কুজঝটি-জাল যাক দূরে যাক।’ বৈশাখকে এভাবেই ধরাতলে আমন্ত্রণ জানিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। চৈত্রের মেঘে ও রুদ্র দিনের পরিসমাপ্তি শেষে শুক্রবার বাংলার ঘরে ঘরে এসেছে পহেলা বৈশাখ। বাঙালির জীবনের সবচেয়ে আনন্দের এবং মহিমান্বিত ক্ষণ। হাজারও বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় আজ বাঙালি হারিয়ে যাবে বাঁধভাঙা উল্লাসে। উৎসব আর উচ্ছ্বাসে ভরে যাবে বাংলার মাঠ-ঘাট-প্রান্তর। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুরনো সব জরা মুছে ফেলে কণ্ঠে কণ্ঠে বেজে উঠেছে নতুন দিনের গান। ১৪২৯-এর আনন্দ-বেদনা, হাসি-কান্নার হিসাব চুকিয়ে শুরু হয়েছে নতুন পথচলা। জাতি-ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সার্বজনীন উৎসবে নববর্ষ উদযাপনে আজ একসঙ্গে সবাই গাইবে ‘এসো হে বৈশাখ এসো এসো’।
গ্রাম থেকে শহর, নগর থেকে বন্দর, আঁকাবাঁকা মেঠোপথ থেকে অফুরান প্রকৃতি সবখানেই আজ দোল দেবে বৈশাখী উন্মাদনা। মুড়ি-মুড়কি, মিঠাইয়ের সঙ্গে সঙ্গে নাচে-গানে, ঢাকেঢোলে, শোভাযাত্রায় পুরো জাতি বরণ করবে নতুন বছরকে। খোলা হবে বছরের নুতন হিসাব নিয়ে হালখাতা। চলবে মিষ্টিমুখের আসর। তারও আগে সকালটা কারও কারও শুরু হয়েছে নগর সংস্কৃতির দান পান্তা-ইলিশ উৎসবে মেতে উঠে। পহেলা বৈশাখ বৃহস্পতিবার ভোর থেকেই রাজধানীসহ সারাদেশে শুরু হবে বৈশাখী উৎসব। এ লক্ষে চলছে বৈশাখী কেনাকাটা। গতকাল বৃহস্পতিবার পহেলা বৈশাখ। এ উপলক্ষে সরকারি ছুটির দিন। নববর্ষ উদযাপন নির্বিঘ্নে করতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রাজস্ব আদায়ের সুবিধার জন্য মোগল সম্রাট আকবরের আমলে বৈশাখ থেকে প্রবর্তন হয়েছিল বাংলাসালের। বর্ষ শুরু সেই দিনটিই এখন বাংলাদেশীদের প্রাণের উৎসব। বাদশাহ আকবরের নবরত সভার আমির ফতেহ উল্লাহ সিরাজি বাদশাহি খাজনা আদায়ের সুবিধার জন্য ফসলি সালের শুরু করেছিলেন হিজরি চন্দ্রবর্ষকে বাংলা সালের সঙ্গে সমন্বয় করেন। তিনি পয়লা বৈশাখ থেকে বাংলা নববর্ষ গণনা শুরু করেছিলেন। আর বৈশাখ নামটি নেয়া হয়েছিল নক্ষত্র ‘বিশাখার নাম থেকে। নববর্ষ বরণে বর্ণাঢ্য আয়োজন চলছে দেশ ব্যাপী। সারা দেশের ন্যায় হবিগঞ্জে পহেলা বৈশাখ শুভ নববর্ষ উদযাপনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। সরকারিভাবে পহেলা বৈশাখ উদযাপনের জন্য হবিগঞ্জ জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে বর্ণাঢ্য র‌্যালি, শহরের নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে দিনব্যাপী গ্রামীণ মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। প্রতি বছরের মতো এবারও হবিগঞ্জ জেলার প্রতিটি উপজেলা সদর সহ গ্রামাঞ্চালে গ্রামীন মেলা বসবে। এ ছাড়া রয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ ও হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ নববর্ষ বরণ করতে দিনব্যাপী মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। পহেলা বৈশাখ উপলক্ষে চুনারুঘাটে পীরের বাজার নামক স্থানে আজ জমে উঠবে চুনারুঘাটের ঐতিহ্যবাহী বান্নী। ওই বান্নীকে নির্বিগ্ন করতে উপজেলা ও পুলিশ প্রশাসন থেকে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

ডিসিপি হাইস্কুল মসজিদ নির্মাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

বৈশাখ বাঙালী জাতির ঐতিহ্য আজ চুনারুঘাটের ঐতিহ্যবাহী বান্নী

আপডেট সময় ১২:১৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২