হবিগঞ্জ ১১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ উপলক্ষে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে র‍্যালি ও আলোচনা সভা Logo ডিসিপি হাইস্কুল মসজিদ নির্মাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান Logo চুনারুঘাটে ট্রান্সফরমার চুরির মালামালসহ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার Logo চুনারুঘাটের কাচুয়া উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’-এর শুভ উদ্বোধন Logo চুনারুঘাটে বিজিবির বিনামূল্যে চক্ষু শিবির, ২০০ জনকে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ Logo চুনারুঘাটে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের কৃষকদের নিয়ে কর্মশালা Logo ৩০ শিশুকে বাঁচাতে সাপের সঙ্গে লড়াই করে প্রাণ দিল কুকুর Logo যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প Logo চুনারুঘাটে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে জনতার হাতে আটক চোর Logo শাহজিবাজার গ্রিডে উন্নয়ন কাজ: শুক্রবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না হবিগঞ্জের বিভিন্ন এলাকায়

রেমা-কালেঙ্গা অভয়ারণ্যের হরিণ খাওয়ার অভিযোগ উঠেছে ইউপি সদস্যসহ কয়েকটি পরিবারের বিরুদ্ধে

চুনারুঘাটের রেমা-কালেঙ্গা অভয়ারণ্যের একটি মায়া হরিণ জবাই করে ভাগবাটোয়ারার খাওয়ার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্য সহ কয়েকটি পরিবারের বিরুদ্ধে। বুধবার সকালে উপজেলার ছনখলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের আব্দুল করিম ও আব্বাস মিয়া একটি মায়া হরিণকে ধাওয়া করেন। হরিণটি একপর্যায়ে মকছুদ আলীর পুকুরে পড়ে যায়। আব্দুল করিম রড দিয়ে হরিণটির মাথায় আঘাত করেন।

এতে প্রাণীটি নিস্তেজ হয়ে পড়লে জবাই করে আজাদ মেম্বারের স্ত্রী, আব্দুল করিম, আব্বাস মিয়া, এংরাজ মিয়া, জাহির মিয়া, প্রবাসী তাহির মিয়ার স্ত্রী, করিমের স্ত্রীসহ আরও কয়েকজন মাংস ভাগবাটোয়ারা করে নেন।

খবর পেয়ে কালেঙ্গা ও রেমার বনকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তবে তারা সেখানে পৌঁছার আগেই হরিণ জবাইয়ের সব আলামত নষ্ট করে দেন অভিযুক্তরা।

এ বিষয়ে রেমা বিট কর্মকর্তা ছালেকিন নেওয়াজ বলেন, বনবিভাগ ঘটনাস্থল পরিদর্শন করে লোকমুখে শোনা ছাড়া আর কোনো আলামত পাইনি।

বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, বিষয়টি খুব দুঃখজনক। বন্য প্রাণী হত্যা ও শিকার দুটিই দণ্ডনীয় অপরাধ। হরিণটি যারা শিকার করে জবাই করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট বিভাগ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ উপলক্ষে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে র‍্যালি ও আলোচনা সভা

রেমা-কালেঙ্গা অভয়ারণ্যের হরিণ খাওয়ার অভিযোগ উঠেছে ইউপি সদস্যসহ কয়েকটি পরিবারের বিরুদ্ধে

আপডেট সময় ০৬:৪০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২