হবিগঞ্জ ০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন Logo এক রাতে পাশাপাশি ৩ প্রাথমিক বিদ্যালয়ে চুরি, ঘটনাস্থল পরিদর্শনে সার্কেল এএসপি Logo মিরাশী ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী আব্দুল মনাফ মিয়া Logo জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের Logo মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে Logo ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন Logo চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য Logo তরুণ আলোকচিত্রী মারুফের ‘বোটানিক্যাল সাইলেন্স’, প্রকৃতির সৌন্দর্যে আন্তর্জাতিক স্বীকৃতি Logo লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জাতীয় সম্মেলন সফল করার আহ্বান Logo চুনারুঘাটে ঘুষের ভিডিও ভাইরাল, এএসআই অতনু প্রত্যাহার

শায়েস্তাগঞ্জে র‍্যাব সদস্য মাহমুদুল নিহতের ঘটনায় পিকআপ চালককে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ

শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী র‍্যাব সদস্য মাহমুদুল হাসান (৩১) নিহতের ঘটনায় পিকআপ চালক রাসেলকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ। আটককৃত রাসেল উপজেলার দেওরগাছ ইউনিয়নের আমতলী এলাকার মৃত কবির মিয়ার ছেলে। শনিবার দিবাগত রাতে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আলী আশরাফের নেতৃত্বে ইন্সপেক্টর তদন্ত চম্পক দাম সহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দেওরগাছ এলাকার জনৈক মানিক মিয়ার বাড়ী থেকে তাঁকে আটক করা হয়। পরে তার তথ্যমতে তাকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে ৫ কিলোমিটার অদূরে দৌলতখাআবাদ এলাকা থেকে ডিআই পিকাপভ্যান যার নং (ঢাকা মেট্রো ন- ১৯-২৬৩৯) উদ্ধার করা হয় ।এর আগে গত শনিবার রাত সাড়ে ৯টায় শায়েস্তাগঞ্জ উপজেলার চৌধুরী ফিলিং স্টেশনের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত মাহমুদুল হাসান (৩১) যশোর জেলার বাসিন্দা এসএম মুরাদ হোসেনের ছেলে।

র‌্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের দুই সদস্য মোটরসাইকেলে করে দায়িত্ব পালনে বের হয়েছিলেন। চৌধুরী ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে দুইজন গুরুতর আহত হন। তাদেরকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক আহত মাহমুদুল হাসানকে মৃত ঘোষণা করেন।

রাত সাড়ে ১০টায় হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম থেকে একটি হেলিকপ্টারে করে আহত অপর র‌্যাব সদস্যকে ঢাকায় পাঠানো হয়েছে। তার নাম সাখাওয়াত আবু তাহের। তিনি শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কনস্টেবল। তিনি চাঁদপুর জেলার বাসিন্দা ।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ বলেন , নিহতর ঘটনায় বিকেল ৩ টায় র‍্যাব ৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

শায়েস্তাগঞ্জে র‍্যাব সদস্য মাহমুদুল নিহতের ঘটনায় পিকআপ চালককে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ

আপডেট সময় ০৪:২০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২