হবিগঞ্জ ০১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা Logo চুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার Logo হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সম্পাদককে আটক করে পুলিশের সোপর্দ Logo হবিগঞ্জ জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo হবিগঞ্জে ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণে হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন Logo চুনারুঘাটে কৃষিঋণ প্রচারণা ও আলোচনা সভা, প্রকাশ্যে ঋণ বিতরণ Logo লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের এজিএম অনুষ্ঠিত Logo হবিগঞ্জে ৫ শতাধিক কোরআন প্রতিযোগিতা সফল করতে এফএন ফাউন্ডেশন ইউকের অনুদান Logo সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম

চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

“আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এবং “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: তৌফিক আনোয়ার, আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সালেহ উদ্দিন বাবরু এ সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, খামারি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ আমিষ উৎপাদন, আধুনিক পশুপালন পদ্ধতি, খামারিদের প্রশিক্ষণ এবং প্রাণিসম্পদ পণ্য রপ্তানির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, খামারিদের সহযোগিতা এবং উৎপাদিত পণ্যের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

আপডেট সময় ০১:৪৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬