হবিগঞ্জ ১০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম Logo মাধবপুরে আওয়ামী লীগ নেতার প্রভাব-প্রতিপত্তি নিয়ে নানা অভিযোগ, পুলিশের অভিযানে এলাকায় আলোচনা Logo মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা Logo চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত Logo চুনারুঘাটে অগ্রগামী মডেল কেজি স্কুল ও পাঠাগারে নজরুল বর্ষ উদযাপন Logo এইচএসসি পরীক্ষায় চুনারুঘাটের কলেজগুলোতে পাসের হার ৪৪.৬৮%, মাদ্রাসায় ৬৮.০৬% Logo চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ Logo চুনারুঘাটে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে দশম শ্রেণির শিক্ষার্থী বহিষ্কার Logo চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে

সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে দল থেকে পদত্যাগ করেছেন হবিগঞ্জ জেলা এনসিপির ক্রীড়া সম্পাদক ফজলুল করিম। সোমবার (১০ নভেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় আট মিনিটের এক ভিডিও বার্তায় তিনি পদত্যাগের ঘোষণা দেন।

ভিডিও বার্তায় ফজলুল করিম টেবিলে রাখা হাতে লেখা একটি কাগজ এবং মোবাইল ফোনে থাকা বিভিন্ন বার্তা দেখিয়ে দলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। এ সময় তিনি সারজিস আলমের সমালোচনা করে বলেন, মুখে এক কথা বললেও কাজে তার প্রতিফলন নেই। সাধারণ কর্মীদের আবেগ ও প্রত্যাশা নিয়ে খেলা হচ্ছে।

তিনি বলেন, নতুন দল ও নতুন আশার কথা বলে মানুষকে মধুর বোতল দেখানো হয়েছিল। কিন্তু সেই বোতলের ভেতরে ভরে দেওয়া হয়েছে পুরোনো মদ। জাতি এখন বুঝতে পেরেছে, এটি নতুন কোনো রাজনীতি নয়; বরং পুরোনো রাজনীতিই নতুন মোড়কে ফিরে এসেছে।

ফজলুল করিম আরও বলেন, পরিবর্তনের প্রত্যাশা নিয়ে বিশ্বাস করে এনসিপিতে যোগ দিয়েছিলেন তিনি। ভেবেছিলেন, এ দলে চাঁদাবাজি, দালালি ও প্রতারণার কোনো স্থান থাকবে না। কিন্তু বাস্তবে তার প্রত্যাশার সঙ্গে দলের কার্যক্রমের মিল পাননি। তাই এ ধরনের রাজনীতির সঙ্গে আর থাকতে চান না।

ভিডিও বার্তায় তিনি জেলা ও উপজেলা পর্যায়ের কমিটিতে মাদক ব্যবসায়ী, দুর্নীতিবাজ ও অসাধু ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার অভিযোগ করেন। পাশাপাশি কেন্দ্রীয় নেতা নাহিদ উদ্দিন তারেকের বিরুদ্ধে কমিটি গঠনে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে বলেন, ব্যক্তিকেন্দ্রিক পছন্দ-অপছন্দের ভিত্তিতে কমিটি করা হচ্ছে; সেখানে যোগ্যতা ও সাংগঠনিক দক্ষতাকে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না।

এ সময় তিনি নিজের মোবাইল ফোনে থাকা কয়েকটি হোয়াটসঅ্যাপ বার্তাও ক্যামেরার সামনে তুলে ধরেন। এগুলোকে তিনি তার অভিযোগের প্রমাণ হিসেবে দাবি করেন।

ভিডিওর শেষ দিকে পদত্যাগের ঘোষণা দিয়ে ফজলুল করিম বলেন, ‘আজ থেকে আমি এনসিপির কোনো পদ-পদবিতে নেই। আমি দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।’

তবে ফজলুল করিমের উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কেন্দ্রীয় নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম

সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম

আপডেট সময় ১০:১৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬