হবিগঞ্জের মাধবপুর উপজেলার যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ একলাছুর রহমান ও তার ছেলে মুহিবুর রহমান পিপলুকে ঘিরে এলাকায় নতুন করে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামীলীগ শাসনামলে রাজনৈতিক প্রভাব বিস্তার, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ এলাকায় আধিপত্য এবং একাধিক মামলার বিষয় সামনে এনে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ একলাছুর রহমান মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। ২০১৬ সালে তিনি উপজেলার বাঘাসুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁর ছেলে মহিবুর রহমান পিপলু হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক উপপ্রচার সম্পাদক এবং ছাত্রলীগের একটি পর্যায়ের সহসভাপতি ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ প্রায় ১৭ বছরের শাসনামলে বাবা-ছেলে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রভাবের মাধ্যমে মাধবপুরের গ্যাস ফিল্ড, পিডিবি, শিল্পাঞ্চল ও ওলিপুরসহ বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তার করেছিলেন।
এসব এলাকায় বিভিন্ন কর্মকাণ্ডে তাঁদের প্রভাব ছিল বলেও অভিযোগ রয়েছে।এখলাছুর রহমানের বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলাসহ মোট ছয়টি মামলার আসামি তাঁর ছেলে পিপলুর বিরুদ্ধেও রয়েছে একাধিক মামলা।
এদিকে স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পটপরিবর্তনের পরও তাঁরা এলাকায় প্রভাব বিস্তার রেখে চলেছেন। আওয়ামীলীগের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী আত্মগোপনে থাকলেও ওনারা বাপ ছেলে রয়েছেন বহাল তবিয়তে। বাড়িতে নির্বিগ্নে থাকার জন্য বসিয়েছেন পাহারা আইন শৃঙ্খলা বাহীনির কোনো সদস্য গ্রামে প্রবেশ করতেই ওনাদের মোবাইলে চলে আসে গ্রীনসিগনাল।
স্থানীয় বিএনপি ও জামায়াতের কিছু নেতার সঙ্গে ঘনিষ্ঠতার মাধ্যমে বিভিন্ন মহলে যোগাযোগ রক্ষা এবং প্রশাসনিক পর্যায়ে প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে এখলাছুর রহমানের বিরুদ্ধে।
গতকাল রোববার রাতে মাধবপুর থানা পুলিশের একটি টহল দল তাঁদের বাড়িতে অভিযান পরিচালনা করে কিন্তু কাউকে বাড়িতে পাওয়া যায়নি।
এখলাছুর রহমানের ছেলে পিপলু তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন আওয়ামীলীগের ১৫ বছরের ক্ষতায় তার পরিবার কারো কোনো ক্ষতি করেনি এবং রাজনৈতিক কোনো সুবিধাও নেয়নি। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন আওয়ামীলীগ নেতা বলেন সাবেক মাধবপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি সুমনের সাথে রয়েছে এখলাছুর রহমানের ঘনিষ্ঠতা ।
সুমন এখলাছ মিলে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এ ছাড়া ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সুমনের সঙ্গে একলাছুর রহমান ও পিটলুর ঘনিষ্ঠ সম্পর্ক থাকার অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, তাঁদের মধ্যে যোগসাজশের মাধ্যমে বিভিন্ন টেন্ডার ও বিভিন্ন কোম্পানী থেকে জোর পূর্বক কাজ হাতিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে ও এখলাছ বাদশা গ্রুপের কাজ তার ভাতিজা আব্বাসের মাধ্যমে চালিয়ে যাচ্ছে
মাধবপুর প্রতিনিধি : 














