যুক্তরাজ্যে বসবাসরত সিলেটবাসীদের বৃহৎ সংগঠন ‘গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ইনঅগুরেশন সেরিমনি ও কেন্দ্রীয় জাতীয় সম্মেলন সফল করার আহ্বান জানানো হয়েছে। আগামী ১১ অক্টোবর (রবিবার) দুপুর ২টায় লন্ডনের দ্য অ্যাট্রিয়াম হলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনকে সর্বাঙ্গীন সফল করতে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে আঞ্চলিক কমিটির উদ্যোগে ধারাবাহিকভাবে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে। এরই অংশ হিসেবে গত ৫ অক্টোবর রাত ১১টায় ওয়েলসের রাজধানী কার্ডিফের বাংলাদেশ সেন্টারে সাউথ ওয়েলস রিজিওনাল কমিটির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা ও ডিনার পার্টি অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাউথ ওয়েলস রিজিওনাল প্রেসিডেন্ট মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। জেনারেল সেক্রেটারি রকিবুর রহমান ও ট্রেজারার এ বি রুনেল যৌথভাবে সভা পরিচালনা করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ফাউন্ডার্স কনভেনর ও বিশিষ্ট কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর। তিনি সম্মেলন সফল করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আলহাজ্ব লিয়াকত আলী, আলহাজ্ব আসাদ মিয়া, আসকর আলী, আব্দুল ওয়াহিদ বাবুল, শাহ শাফী, আব্দুর রউফ তালুকদার, মফিকুল ইসলাম, ইকবাল আহমেদ, বদরউদ্দিন চৌধুরী বাবর, মোহাম্মদ মুজিব মিয়া, আলমগীর আলম, সাইফুল ইসলাম সিপু, সৈয়দ কাহের, জহির আলী, ফয়সল রহমান, বসর সিকদার, ইকবাল হোসেন, সুমন তরফদার, আব্দুল বাছিত বাচ্চু, আনোয়ার আলী, মাহমুদ মিয়া, শাহ আব্দুল ওয়াহাব জাহাঙ্গীর, শামসুল হক রানু, এম এ রউফ, আব্দুল কাইয়ুম জহির, আব্দুল আজিজ মাখন, এম এ সামাদ, বদরুল হক মনসুর, সাজেল আহমেদ, আব্দুল বসর, পারভেজ খান, ফয়ছল চৌধুরী, জাভেদ আহমেদ, ফয়সল মনসুর, এনামুল হোসেন সুয়েব, আজম সবুজ, মহারাজ ও গিয়াস আহমেদসহ সংগঠনের নেতৃবৃন্দ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফয়েজ মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মকিস মনসুর বলেন, ঐক্যের বন্ধনে একত্রিত হয়ে সিলেটের ঐতিহ্য ও সম্প্রীতির পতাকা আরও উঁচুতে তুলে ধরাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কেন্দ্রীয় জাতীয় সম্মেলন আরও প্রাণবন্ত, সফল ও স্মরণীয় হয়ে উঠবে।
তিনি বলেন, সম্মেলনে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি যুক্তরাজ্যে বসবাসরত সিলেটবাসীর পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও কমিউনিটির কল্যাণে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়েও আলোচনা হবে।
মোহাম্মদ মকিস মনসুর সম্মেলন সফলভাবে সম্পন্ন করতে যুক্তরাজ্যপ্রবাসী সকল সিলেটবাসীকে দলমত নির্বিশেষে দলে দলে অংশগ্রহণের আহ্বান জানান।
লন্ডন প্রতিনিধি: 















