হবিগঞ্জ ০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে ঘুষের ভিডিও ভাইরাল, এএসআই অতনু প্রত্যাহার Logo চুনারুঘাটে হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় জনমনে ক্ষোভ, তদন্ত কমিটি গঠন Logo চুনারুঘাটে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ: হাসপাতাল পরিদর্শনে জামায়াত নেতারা Logo আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ Logo সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি Logo চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের সব ধরনের সহযোগিতার আশ্বাস Logo চুনারুঘাটে মুক্তিযোদ্ধা নুরুল হকের ঘরবাড়ি ও জমি দখলের অভিযোগ Logo চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন Logo পাখি শিকারি সেই বদু মিয়ার বাড়িতে বন বিভাগ: ৩ বছর ধরে স্বামী স্ত্রীর অভিমান অবসান ! Logo মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন

চুনারুঘাটে হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় জনমনে ক্ষোভ, তদন্ত কমিটি গঠন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন তানজিলা আক্তার (২০) নামে এক নারীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মোজাম্মেল হোসেন এ তদন্ত কমিটি গঠন করেন।

জানা গেছে, গত রোববার সন্ধ্যায় বুকে ব্যথা নিয়ে তানজিলা আক্তার চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. তরিকুল আলম তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

পরে রোগীর স্বজনরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার জন্য তাকে হাসপাতালের দ্বিতীয় তলায় নার্সদের কাছে নিয়ে যান। সেখানে তাকে অক্সিজেন দেওয়া হয়। কিছুক্ষণ পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তানজিলা মারা যান।

রোগীর স্বজনদের অভিযোগ, দ্বিতীয় তলায় নার্সদের কাছে নেওয়ার পর সময়মতো প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়নি। এ কারণে রোগীর অবস্থার আরও অবনতি ঘটে।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীকে প্রয়োজনীয় অক্সিজেন সেবা দেওয়া হয়েছিল। অক্সিজেন দেওয়ার পরও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। একপর্যায়ে তিনি মারা যান। এ ঘটনায় হাসপাতালের চিকিৎসাসেবায় কোনো ত্রুটি ছিল না বলে দাবি কর্তৃপক্ষের।

চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেন বলেন, স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। পরে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠান।

তিনি আরও বলেন, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার আগ পর্যন্ত রোগীর স্বজনরা তাকে হাসপাতালের দ্বিতীয় তলায় নার্সদের কাছে নিয়ে যান। সেখানে তাকে অক্সিজেন দেওয়া হয়। অক্সিজেন দেওয়ার কিছুক্ষণ পরই রোগীর মৃত্যু হয়।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে কারও দায়িত্বে অবহেলা বা চিকিৎসাসেবায় ত্রুটি পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় জুনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক) ডাঃ হায়দার আলীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মেডিকেল অফিসার ডাঃ রামিসা তাসনীম ও ডাঃ মোঃ সালাউদ্দিন। তদন্ত কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদনের পর ঘটনার প্রকৃত কারণ ও কারও দায়িত্বে অবহেলা ছিল কি না, তা স্পষ্ট হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে ঘুষের ভিডিও ভাইরাল, এএসআই অতনু প্রত্যাহার

চুনারুঘাটে হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় জনমনে ক্ষোভ, তদন্ত কমিটি গঠন

আপডেট সময় ০৮:২১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬