হবিগঞ্জ ০৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা Logo চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত Logo চুনারুঘাটে অগ্রগামী মডেল কেজি স্কুল ও পাঠাগারে নজরুল বর্ষ উদযাপন Logo এইচএসসি পরীক্ষায় চুনারুঘাটের কলেজগুলোতে পাসের হার ৪৪.৬৮%, মাদ্রাসায় ৬৮.০৬% Logo চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ Logo চুনারুঘাটে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে দশম শ্রেণির শিক্ষার্থী বহিষ্কার Logo চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে Logo জকিগঞ্জ বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচে এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৪৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
  • ৩৭৮ বার পড়া হয়েছে

ক্রিড়া প্রতিবেদকঃ

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে জিতে আইসিসি ওয়ানডে সুপার লিগে আরও ১০ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ।আফগানিস্তানের বিপক্ষে তিন সিরিজের এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ ঘরে তুলল টাইগাররা। এতে সিরিজ জয়ের পাশাপাশি টাইগাররা উঠেছে আইসিসি ওয়ানডে সুপার লিগের শীর্ষে। আজ

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সাগরিকায় প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩০৬ রান জড়ো করে বাংলাদেশ। দলের পক্ষে শতক হাঁকান লিটন দাস।
১২৬ বলের মোকাবেলায় ১৬টি চার ও ২টি চারের সহায়তায় ১৩৬ রান করেন লিটন। মুশফিকুর রহিমও পৌঁছে গিয়েছিলেন তিন অঙ্কের কাছাকাছি। সাজঘরে ফেরার আগে ৯৩ বলে ৮৬ রান করেন তিনি, হাঁকান ৯টি চার। দ্বিতীয় উইকেটে লিটন ও মুশফিক গড়েন ২০২ রানের পার্টনারশিপ। মুশফিকুর রহিম এদিন ১৩ হাজারি ক্লাবে ঢুকেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৩৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে সফরকারী দল। চতুর্থ উইকেটে ৯০ রানের পার্টনারশিপ গড়েন রহমত শাহ ও নাজিবউল্লাহ জাদরান। অর্ধশতক হাঁকিয়ে দুজনই ফেরেন সাজঘরে। রহমত ৭১ বলে ৫২ ও জাদরান ৬১ বলে ৫৪ রান করেন।
এরপর মোহাম্মদ নবী (৩২) ও রশিদ খান চেষ্টা চালালেও দলের হার ঠেকাতে পারেননি। ৪৫.১ ওভারে অলআউট হওয়ার আগে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ২১৮ রান। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান দুটি করে উইকেট শিকার করেন।

এই জয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠেছে বাংলাদেশ দল।

সংক্ষিপ্ত স্কোর
টস : বাংলাদেশ

বাংলাদেশ : ৩০৬/৪ (৫০ ওভার)
লিটন ১৩৬, মুশফিক ৮৬, সাকিব ২০
ফরিদ ৫৬/২, রশিদ ৫৪/১

আফগানিস্তান : ২১৮/১০ (৪৫.১ ওভার)
নাজিবউল্লাহ ৫৪, রহমত ৫২
সাকিব ২৯/২, তাসকিন ৩১/২

ফল : বাংলাদেশ ৮৮ রানে জয়ী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচে এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ

আপডেট সময় ০৮:৪৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২